রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
মঙ্গলবার , ৬ ফেব্রুয়ারি ২০২৪ | ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

রাজশাহীতে শুরু হতে যাচ্ছে শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
ফেব্রুয়ারি ৬, ২০২৪ ৫:৩৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদন:

রাজশাহীতে শুরু হতে যাচ্ছে জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪।

মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে বুধবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহীর ব্যবস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি। স্বাগত বক্তব্য রাখবেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর নেহাল আহমেদ। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখবেন শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খান ও কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. ফরিদ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র ও আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ৩টায় রাজশাহী পর্যটন মোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহীর চেয়ারম্যান প্রফেসর ড. মো: অলীউল আলমের সভাপতিত্বে ৫২ তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২৪’র সমন্বয়কারী ড. মুহম্মদ মনিরুল হক সাংবাদিকদের এসব তথ্য জানান।

সংবাদ সম্মেলনে রাজশাহী শিক্ষা বোর্ডে সচিব মো: হুমায়ুন কবির, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মুঞ্জুর রহমান খান, জনসংযোগ কর্মকর্তা সুলতানা শামীমা আকতার নাইস সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ত্যাগী রাজনীতিক থেকে কাউন্সিলর প্রার্থী—১৮ নম্বর ওয়ার্ডে সোহেলের জনপ্রিয়তা বাড়ছে

নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিতসহ চট্টগ্রামে রমজানে সংযোগ বিচ্ছিন্ন অভিযান বন্ধ রাখার দাবি 

ওয়েবমেট্রিক্স র‍্যাঙ্কিংয়ে টানা তৃতীয়বার দেশসেরা রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহীতে স্কুলছাত্রকে ধর্ষণচেষ্টা, স্কুলের অফিস সহকারী গ্রেপ্তার  

রাজশাহীতে ট্রাকের সংঘর্ষে বাস খাদে আহত ৫০, নিহত ১

রাজশাহীতে মাদক বিক্রির সময় আওয়ামী লীগ নেতার ভাই গ্রেফতার

নারী দিয়ে ফাঁদ পেতে প্রতারণার অভিযোগে ১২ জনকে গ্রেপ্তার করেছে শাহমখদুম থানা পুলিশ

১ কোটি ৬৫ লাখ কৃষক পাবেন ‘কৃষক কার্ড’, মিলবে ভর্তুকি-ঋণসহ নানা সুবিধা

রাজশাহী’র সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন আরএমপি’র পুলিশ কমিশনার

মব সৃষ্টি করে পুলিশ অপমান: রাজশাহীর বেলপুকুর কাণ্ডে উসকানিদাতা গ্রেপ্তার

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial