রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
রবিবার , ১৫ মার্চ ২০২৬ | ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

রাজশাহীর সিটি হাট ইজারা নিয়ে বিতর্ক, রাজস্ব ক্ষতির অভিযোগ

প্রতিবেদক
সৌরভ ইসলাম, প্রতিনিধি
মার্চ ১৫, ২০২৬ ৮:৫১ অপরাহ্ণ

উত্তরাঞ্চলের অন্যতম বৃহৎ গবাদি-পশুর হাট রাজশাহীর সিটি হাটের ইজারা প্রক্রিয়াকে কেন্দ্র করে অনিয়ম ও নিয়ন্ত্রণহীনতার অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, হাটটির ইজারা মূল্য অর্ধেক নির্ধারণ করায় রাজশাহী সিটি করপোরেশনের প্রায় সাত কোটি টাকার রাজস্ব ক্ষতি হয়েছে।
সূত্র জানায়, গত বছর (১৪৩২ হিজরি) হাটটি প্রায় ১৪ কোটি টাকায় ইজারা দেওয়া হয়েছিল। তবে চলতি বছর (১৪৩৩ হিজরি) কর্তৃপক্ষ ইজারার বিধিমালা অনুসরণ না করে সরকারি মূল্য মাত্র ৭ কোটি ৩ লাখ ৮৪ হাজার টাকা নির্ধারণ করে। অভিযোগ রয়েছে, সিটি করপোরেশনের কিছু কর্মকর্তার সঙ্গে ইজারাদারদের যোগসাজশে এই অস্বাভাবিক মূল্য নির্ধারণ করে হাটটি ইজারা দেওয়া হয়েছে।
এ বছর হাটটির ইজারা পেয়েছেন ব্যবসায়ী শওকত আলী। তিনি জানান, এবারের ইজারায় মোট পাঁচজন অংশগ্রহণ করেছিলেন এবং তিনি সর্বোচ্চ দরদাতা হিসেবে ৭ কোটি ৪০ লাখ টাকা মূল্য দেন।
শওকত আলী বলেন, “আমরা সর্বোচ্চ দর দিয়েই হাটটি নিয়েছি। এর আগে কয়েক বছর হাটটি অনেক কম মূল্যে ইজারা দেওয়া হয়েছিল। গত বছর ইজারা মূল্য কিছুটা বেশি ছিল। এবার সিটি করপোরেশনের নির্ধারিত মূল্যের সঙ্গেই সামঞ্জস্য হয়েছে।”
এ বিষয়ে রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক মাহফুজুল হাসনাইন হিকোল বলেন, “বর্তমান মূল্যে হাট ইজারা দেওয়ায় সরকার শুধু রাজস্বই হারায়নি, এতে রাজশাহীর উন্নয়নও ব্যাহত হতে পারে। সাধারণ মানুষও এর প্রভাব ভোগ করবে।”
অন্যদিকে বিভাগীয় কমিশনার ও সিটি করপোরেশনের সাবেক প্রশাসক ড. আ ন ম বজলুর রশীদ দাবি করেন, “তিন বছরের ইজারা মূল্যের গড় হিসাব করে এই মূল্য নির্ধারণ করা হয়েছে। সর্বোচ্চ দরদাতাকেই হাট ইজারা দেওয়া হয়েছে। এখানে কোনো নিয়ম ভঙ্গ করা হয়নি।”
হাট ইজারাকে ঘিরে এই বিতর্কে স্থানীয় প্রশাসন ও ব্যবসায়ীদের মধ্যে ভিন্নমত দেখা দিয়েছে। এদিকে সাধারণ ক্রেতা ও হাটসংলগ্ন ব্যবসায়ীরা আশঙ্কা করছেন, এত বড় অঙ্কের রাজস্ব ক্ষতি রাজশাহীর স্থানীয় বাজার ও অর্থনৈতিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

চন্দ্রিমা থানার অভিযানে গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় চিরিরবন্দর উপজেলা আওয়ামীলীগ 

কাশিয়াডাঙ্গা থানার অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নওগাঁর ধামইরহাট -পত্নীতলা আসনের পরিকল্পনা প্রতিমন্ত্রীর হয়েছেন শহিদুজ্জামান সরকার এমপি

মাদরাসার বিরুদ্ধে শতবর্ষী মাঠ দখলের অভিযোগ!

অপরাধ দমনে সফলতার সঙ্গে কাজ করছেন আরএমপি পুলিশ

বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন পবা, মোহনপুর উপজেলা নবনির্বাচিত জনপ্রতিনিতিরা

নাবালিকা লামিয়াকে অপহরণ: ২৪ ঘণ্টার মধ্যেই উদ্ধার, যুবক কারাগারে

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৭ ও মাদকদ্রব্য উদ্ধার

২৪ ঘণ্টার আল্টিমেটাম শেষ — ব্যবস্থা নেয়নি আরএমপি, সকল সংবাদ বর্জনের ঘোষণা সাংবাদিক সমাজের

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial