রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
মঙ্গলবার , ২৬ মার্চ ২০২৪ | ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

চন্দ্রিমা থানার অভিযানে গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
মার্চ ২৬, ২০২৪ ৩:২০ অপরাহ্ণ

মো: আতিকুর রহমান আতিক, রাজশাহী:

রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম উত্তরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ২৫০ গ্রাম গাঁজাসহ এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে আরএমপি’র চন্দ্রিমা থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত মো: রাব্বি হোসেন রুমন (২৯) রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম উত্তরপাড়ার মো: জয়দুল ইসলাম মিঠুর ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ২৫শে মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ বিকালে আরএমপি বোয়ালিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতি: ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) বিভূতি ভূষন বানার্জী পিপিএম-সেবা’র সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো: হাফিজুল ইসলামের দিকনির্দেশনায় চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ মো: মাহবুব আলমের নেতৃত্বে এসআই মো: সাহাব উদ্দিন আল-ফারুক ও তাঁর টিম থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম উত্তরপাড়া এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী রুমন তার বাড়িতে গাঁজা বিক্রির জন্য গাঁজাসহ অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে চন্দ্রিমা থানা পুলিশের ঐ টিম বিকাল ৫ টায় চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম উত্তরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামি রুমনকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে। এসময় আসামির কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে নগরীর শাহমখদুম ও চন্দ্রিমা থানায় একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে চন্দ্রিমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

দ্রব্যমূল্য ও জ্বালানি সংকটে ক্ষোভ: রাজশাহীতে ১১ দলের ব্যাপক গণমিছিল

চসিকের একুশে পদক পেলেন যারা

ফ্যাসিবাদের পতনের ২ বছর — শহীদদের স্মরণে রাসিক প্রশাসকের হৃদয়স্পর্শী বাণী

মার্কেট দখল, ভাড়া বাণিজ্য, মাদক আড্ডা—স্বেচ্ছাসেবক দল নেতাকে ঘিরে গুরুতর অভিযোগ

মাস্টার অফ আর্টস ইন এডুকেশনে ২১ জনের মধ্যে ১৯ আফগান

নববর্ষে আধুনিক রাজশাহী গড়ার অঙ্গীকার প্রশাসক মাহফুজুর রহমান রিটনের

আরএমপি ডিবি’র অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার

রামগঞ্জে শাহদাত হোসেনের কঠোর হুশিয়ারি: “আমি সবচেয়ে প্রভাবশালী, অপ্রাসঙ্গিক নাম নয়”

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় এডভোকেট মোঃ মাহফুুজুর রহমানকে  অভিনন্দন ও ফুলেল শুভেচছা জ্ঞাপন 

সীমান্তে অস্থিরতা, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত নাইক্ষ্যংছড়ির ৫টি স্কুল বন্ধ

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial