রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
শুক্রবার , ২৫ অক্টোবর ২০২৪ | ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

রাজশাহী মহানগরীর সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনায় আরএমপি’র পুলিশ কমিশনারের উদ্যোগ

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
অক্টোবর ২৫, ২০২৪ ৮:৪৪ অপরাহ্ণ

মোঃ আতিকুর রহমান আতিক, রাজশাহী:

রাজশাহী মহানগরীর সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনায় নানাবিধ উদ্যোগ গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।

আজ ২৫ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ সকাল ১১ টায় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে রাজশাহী মহানগরীতে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা ও উক্ত এলাকার যানজট নিরসনের লক্ষ্যে রাজশাহীর সিনিয়র সিটিজেন ফোরাম ও সাহেব বাজার কেন্দ্রিক মার্কেটসমূহের প্রতিনিধিদের সঙ্গে পুলিশ কমিশনারের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনার পরিপ্রেক্ষিতে সাহেব বাজার জিরো পয়েন্টে কেন্দ্রিক ট্রাফিক ব্যবস্থার সুষ্ঠু পরিচালনা ও উক্ত এলাকার যানজট নিরসনের লক্ষ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) নিম্নরূপ ট্রাফিক পরিকল্পনা গ্রহণ করেছে যা আগামী ২৬ অক্টোবর ২০২৪ শনিবার থেকে কার্যকর হবে।

পরিকল্পনাসমূহ:

১। মূল সড়কের দুপাশে এবং শপিং মলের সামনে কোনো গাড়ি পার্কিং করা যাবে না।

২। সাহেব বাজার বড় মসজিদের সামনের খালি জায়গা শুধু ব্যক্তিগত গাড়ি পার্কিং এর জন্য ব্যবহার হবে। কোনো হকার থাকবে না।

৩। সাহেব বাজার জিরো পয়েন্ট থেকে গনকপাডা মোড় পর্যন্ত রাস্তার ডানপাশে ভ্রাম্যমাণ হকার/দোকান বসতে পারবে ✅

৪। সোনাদিঘির মসজিদ মোড় থেকে ➡ সমবায় মার্কেট রোড হয়ে ➡ আনাস মঞ্জিল থেকে ⤴ বামদিকে গণকপাডা মোড় পর্যন্ত একমুখী যানবাহন চলাচল করবে।

৫। মালোপাডা সড়ক থেকে সমবায় মার্কেট রোড সংযোগ সড়ক (বিএনপি অফিস ও ভুবন মোহন পার্কের পাশের রাস্তায়) একমুখী যানবাহন চলাচল করবে➡

৬। গনকপাডা মোড় হতে কোনো গাড়ি সাহেব বাজার জিরো পয়েন্টের দিকে আসতে পাববে না। সাহেব বাজারমুখী গাড়িসমূহ গনকপাডা রোড দিয়ে ঘুরে আসবে ।

উপরে বর্ণিত নির্দেশনা মেনে চলতে সম্মানিত নগরবাসীদের অনুরোধ করা যাচ্ছে । আইন অমান্যকারীদের বিরুদ্ধে আরএমপি ট্রাফিক পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে ।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলের মসজিদে পবিত্র কোরআন পোড়ানো ঘটনায় মূল অভিযুক্ত আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিট কর্তৃক গ্রেপ্তার।

মোহনপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশ সুপারের মতবিনিময় সভা

বন্ধ হতে পারে দেশের পেট্রোল পাম্প

মোহনপুরে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কার খাদে

নওগাঁ নিয়ামতপুরে মেলার আড়ালে অশ্লীল নৃত্য পরিবেশন করে নষ্ট করছে যুবসমাজ

শাহমখদুম থানার অভিযানে কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেপ্তার

নগরীর আসকার দীঘির পাড়সহ চট্টগ্রামে পাহাড় কাটা বন্ধের দাবিতে চট্টগ্রাম নাগরিক ফোরামের স্মারকলিপি

নির্বাচনকে কেন্দ্র করে জিউপাড়ায় বিএনপির প্রস্তুতিমূলক সভা

ঈদের তারিখ নিয়ে জল্পনা, চাঁদ দেখার অপেক্ষায় দেশবাসী

ডিজিটাল সহিংসতার ছায়া: রাজশাহীতে বিচারহীনতা ও রাষ্ট্রীয় প্রতিক্রিয়ার সংকট

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial