রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
বৃহস্পতিবার , ২০ নভেম্বর ২০২৫ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

রাজশাহী-২ আসনে মিনুর বিজয়ে যুবদলের প্রস্তুতি: মহানগর নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
নভেম্বর ২০, ২০২৫ ১২:২৫ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জনাব মিজানুর রহমান মিনু ভাইকে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্যে রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (১৯ নভেম্বর ২০২৫) সন্ধ্যায় বিএনপির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় যুবদলের নেতাকর্মীরা নির্বাচনী প্রস্তুতি, মাঠ পর্যায়ের সংগঠন শক্তিশালী করা এবং ভোটারদের কাছে দলের বার্তা আরও জোরদার করার বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করেন।

 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ। তিনি বলেন, “রাজশাহী-২ আসন পুনরুদ্ধার করতে হলে প্রতিটি ওয়ার্ড, প্রতিটি ভোটকেন্দ্রে দলীয় কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। নিপীড়ন-নির্যাতনের ভয় না পেয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে নির্বাচনী মাঠে রূপ দিতে হবে।”

 

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন। তিনি বলেন, “মিজানুর রহমান মিনু শুধু একজন প্রার্থী নন, তিনি রাজশাহীর মানুষের আস্থার প্রতীক। তার নেতৃত্বে এই আসনে বিএনপি আবারও জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করবে।”

মতবিনিময় সভার সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) মোঃ শরিফুল ইসলাম জনি। তিনি বলেন, তরুণদের সম্পৃক্ততা ছাড়া কোনো নির্বাচনী লড়াই সফল হয় না। যুবদলের প্রতিটি নেতাকর্মীকে মাঠে সক্রিয় থাকার আহ্বান জানান তিনি।

 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহানগর যুবদলের সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম রবি। তিনি বলেন, যুবদল ইতিমধ্যেই বিভিন্ন ওয়ার্ডে সাংগঠনিক টিম গঠন করেছে এবং নির্বাচনী প্রচারণা জোরদারের পরিকল্পনা গ্রহণ করেছে।

 

সভায় অন্যান্য বক্তারা বলেন, বিগত সময়ে সরকারবিরোধী আন্দোলনে সক্রিয় থাকার কারণে নেতাকর্মীদের ওপর মামলা-হামলা চলছে, তবুও রাজশাহীর মানুষ পরিবর্তন চায়—এবারের নির্বাচনে বিএনপির পক্ষে জনমত সুস্পষ্ট।

 

উত্ত মতবিনিময় সভায় মহানগর বিএনপি সহ তার অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসা ও মাদকের আসর

রাজশাহীতে শান্তি, মঙ্গল ও উন্নয়নের স্বার্থে গণমাধ্যমকর্মীদের একসাথে কাজ করার আহ্বান জেলা প্রশাসকের 

সারদা একাডেমিতে দুই শত বাহান্ন ক্যাডেট এসআইকে অব্যাহতি প্রদান

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজা মণ্ডপ পরিদর্শনে আলহাজ্ব মো. আব্দুস সাত্তার

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২ ও মাদকদ্রব্য উদ্ধার

১ কোটি ৬৫ লাখ কৃষক পাবেন ‘কৃষক কার্ড’, মিলবে ভর্তুকি-ঋণসহ নানা সুবিধা

২৪’র ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে রাজশাহীতে নাগরিক স্মরণ সভা অনুষ্ঠিত 

টার্মিনাল পুলিশ বক্সের সামনে রমরমা জুয়ার আসর, নীরব প্রশাসন 

প্রতারক মুস্তাফিজুর রহমানের নামে এবার হয়রানি ও ষড়যন্ত্রের অভিযোগ

রাজশাহীতে জনতার প্রতিশোধ: বরখাস্ত ডিবি অফিসার গণপিটুনির শিকার

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial