রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
সোমবার , ৭ অক্টোবর ২০২৪ | ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

রাজশাহী-৩ আসনের সাবেক এমপি ও যুবলীগ কর্মীসহ বগুড়ার ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
অক্টোবর ৭, ২০২৪ ১১:৪৫ অপরাহ্ণ

মো: আতিকুর রহমান আতিক, রাজশাহী:

রাজশাহী মহানগরীতে গত ১৯ জুলাই ২০২৪ তারিখের ঘটনায় বোয়ালিয়া থানার পৃথক পৃথক মামলায় গ্রেপ্তার হয়েছে রাজশাহী-৩ আসনের সাবেক এমপি ও এক যুবলীগ কর্মী। এছাড়াও বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার হয়েছে ।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মোহা: আসাদুজ্জামান আসাদ, মো: আমির হোসেন ও সজীব সাহা । আসাদুজ্জামান আসাদ রাজশাহী মহানগরীর লক্ষীপুর ভাটাপাড়ার আলতাফ হোসেনের ছেলে ও রাজশাহী-৩ আসনের সাবেক সংসদ সদস্য। অপর আসামি আমির হোসেন নগরীর কাশিয়াডাঙ্গা থানার বশড়ী গ্রামের আলহাজ্ব আব্দুল কালামের ছেলে ও অপর আসামি সজীব সাহা বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি।

গত ১৯ জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ বোয়ালিয়া থানার ভুবন মোহন পার্কের সামনে বিএনপি অফিস ভাঙচুর করার মামলায় আসাদুজ্জামান আসাদকে র্যা ব ঢাকা থেকে গ্রেপ্তার করে। অপর দিকে বোয়ালিয়া মডেল থানার মালোপাড়া পুলিশ ফাঁড়ির সামনে যুবদল নেতা মো: ইমরান চৌধুরীকে আহত করার ঘটনায় যুবলীগ কর্মী মো: আমির হোসেনকে আজ দুপুর সোয়া ১২ টায় রাজপাড়া থানার হড়গ্রাম থেকে গ্রেপ্তার করে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এছাড়াও গত ৬ অক্টোবর রাতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার লক্ষীপুর এলাকা থেকে বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে বগুড়া সদর থানায় কয়েকটি মামলা রয়েছে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

নানা আয়োজনে রাজশাহীতে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মাদারীপুরে এতিম ভাতিজার ৫১ লক্ষ টাকা আত্মসাৎ করে জেল হাজতে চাচা

রাজশাহীতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদযাপিত পবিত্র ঈদুল ফিতর

যে ছেলেকে মানুষ করেছেন, সেই ছেলের হাতেই বাবার মৃত্যু!

মামার বিরুদ্ধে ২ কোটি টাকার প্রতারণা ও হত্যাচেষ্টার অভিযোগ ঠিকাদার ভাগ্নের

কৃত্রিম সংকটে দাম বৃদ্ধি খাবার স্যালাইনের নেই বাজার তদারকি। 

ছাত্রদের গুম – খুন ও খুনি হাসিনার বিচারের দাবিতে রাজশাহী যুবদলের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি

রাজশাহীর নিরাপত্তায় নতুন অধ্যায়: দায়িত্ব নিচ্ছেন এসপি মোহাম্মদ নাঈমুল হাছান

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪ ও মাদকদ্রব্য উদ্ধার

আরএমপি ডিবি’র অভিযানে চোলাই মদ উদ্ধার; গ্রেপ্তার ১

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial