রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
বৃহস্পতিবার , ১২ ফেব্রুয়ারি ২০২৬ | ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

রাজশাহী-৫ আসনে দুই উপজেলায় সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
ফেব্রুয়ারি ১২, ২০২৬ ১১:৫৯ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী-৫ (দুর্গাপুর-পুঠিয়া) আসনে ভোটগ্রহণ চলাকালে ধানের শীষ ও স্বতন্ত্র ফুটবল প্রতীকের প্রার্থীর সমর্থকদের মধ্যে পৃথক দুটি সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে এবং ভোটগ্রহণ স্বাভাবিক রয়েছে।

বৃহস্পতিবার সকাল ৮টা ৫০ মিনিটে দুর্গাপুর উপজেলার নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে প্রথম ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম কেন্দ্রের সামনে উপস্থিত হলে ধানের শীষ প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম মণ্ডলের সমর্থকদের সঙ্গে তার বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও সংঘর্ষের সৃষ্টি হয়। ঘটনাস্থলে সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়লেও কেউ গুরুতর আহত হননি বলে জানা গেছে।

খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত কেন্দ্রে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে কেন্দ্রের সামনে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়।

একই দিনে পুঠিয়া উপজেলাতেও ধানের শীষ ও স্বতন্ত্র ফুটবল প্রতীকের প্রার্থীর সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রের বাইরে উত্তেজনার জেরে এ ঘটনা ঘটে। সেখানেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত পরিস্থিতি সামাল দেন।

দুই উপজেলাতেই বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে এবং ভোটগ্রহণ স্বাভাবিকভাবে চলছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ চলাকালে এসআইয়ের মৃত্যু

দলের সাংগঠনিক তৎপরতা জোরদারে স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত

আনুষ্ঠানিকভাবে উপজেলা পরিষদে বসলেন নব-নির্বাচিত চেয়ারম্যান বকুল

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫ ও মাদকদ্রব্য উদ্ধার

আওয়ামী লীগের ঘনিষ্ঠতার অভিযোগে বিতর্কিত, বহিষ্কারের আগেই পদত্যাগ করলেন এনসিপি নেত্রী মায়া

পরিবর্তিত বাংলাদেশের স্বপ্ন তরুনদের প্রধান উপদেষ্ঠা বরাবর প্রস্তাবনা প্রদান ইয়্যাসের

আওয়ামীলীগের ৮ জনসহ ১৪ জনের অধিক প্রার্থী : চন্দনাইশ উপজেলা পরিষদ নির্বাচনের উত্তাপ ছড়িয়ে পড়েছে

রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ইফতার মাহফিল অনুষ্ঠিত

আওয়ামিলীগ পন্তী প্রফেসরের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের মানবন্ধন 

রাজশাহীতে চাঁদাবাজি ও দখলদারত্ব বন্ধে কঠোর হুশিয়ারি যুবদল নেতা রবি’র

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial