রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
মঙ্গলবার , ৪ মার্চ ২০২৫ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

রাবি প্রশাসনের উদ্যোগে ১২ হাজার শিক্ষার্থী নিয়ে ইফতার আয়োজন 

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
মার্চ ৪, ২০২৫ ১০:০৫ অপরাহ্ণ

রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অধ্যায়নরত ১২ হাজার শিক্ষার্থীর জন্য ইফতারের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (৩ মার্চ) দ্বিতীয় রোজায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ আয়োজন করেন তারা।

সরেজমিনে দেখা যায়, আসরের নামাজের পর থেকেই শিক্ষার্থীরা দলে দলে কেন্দ্রীয় মসজিদে আসতে শুরু করেন। এ সময় মসজিদের ভেতরে এবং মসজিদ সংলগ্ন বাগানে তারা ইফতারির জন্য সারিবদ্ধভাবে বসেন। এ ছাড়াও নারীদের জন্য মসজিদের বাগানে আলাদা ইফতারির ব্যবস্থা করা হয়।

মসজিদ প্রাঙ্গণে তৈরি হয় এক উৎসবমুখর পরিবেশ।

ইফতারে অংশগ্রহণ করতে আসা ইনফরমেশন সাইন্স এন্ড লাইব্রেরী ম্যানেজমেন্ট বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. রোকনুজ্জামান বলেন, আজকের আয়োজন অনেক ভালো ছিল। এখানে সবার সাথে ইফতার করতে এসে খুবই ভালো লাগছে। একটা উৎসব মূখর পরিবেশ সৃষ্টি হয়েছে। প্রতিটা দিন মনে হচ্ছে ইদের মতো। প্রশাসনের এই উদ্দোগকে সাধুবাদ জানাই।

আরবি বিভাগের শিক্ষার্থী নয়ন আহমেদ বলেন, গতকালের তুলনায় আজকের আয়োজন অনেক ভালো। কাল সব এলোমেলো আজকের আয়োজন গোছালো হয়েছে। এত মানুষ একসাথে আগে কখনো ইফতার করিনি। অন্য রকম একটা ভালো লাগা কাজ করছে। মনে হচ্ছে এখানে মেলা চলছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানাই এত সুন্দর আয়োজন করার জন্য।

সার্বিক বিষয়ে জনসংযোগ প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার বলেন, আমরা আজ প্রায় সাড়ে ১১-১২ হাজার শিক্ষার্থীর জন্য ইফতার আয়োজন করেছি। যা গতকালের তুলনায় ৩ গুণ। আমরা আশা করছি আজ সব ঠিকঠাক মতো হবে। এজন্য সবার সাহায্য প্রয়োজন যাতে কোনো উশৃঙ্খল পরিবেশ সৃষ্টি না হয়।

এ সময় শিক্ষার্থীদের সাথে ইফতারে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব, উপ-উপাচার্য অধ্যাপক মাঈন উদ্দিন খান (প্রশাসন), উপ-উপাচার্য অধ্যাপক মোহা. ফরিদ উদ্দিন খান (শিক্ষা), রেজিস্ট্রার ইফতেখারুল আলম মাসউদ ও জনসংযোগ প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার।

উল্লেখ্য, প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে মাসব্যাপী ইফতারির আয়োজন করা হয়েছে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর আরও ৭ সদস্য কক্সবাজার হাসপাতালে ভর্তি

সবাইকে গাছ লাগানোর আহবান রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রবির

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬ ও মাদকদ্রব্য উদ্ধার

জরুরি মানবিক সহায়তার আবেদন

মাহফুজুর রহমান রিটনের উদ্যোগে রামেকে শিক্ষার্থীবান্ধব বেঞ্চ স্থাপন, স্বস্তিতে শিক্ষার্থী ও রোগীর স্বজনরা

নাগরিক সেবা নিশ্চিতে কঠোর নির্দেশনা রাসিক প্রশাসকের

রাজশাহী নগরী ভাঙচুর ,আগুন সহ লুটপাট – কিন্তু কারা এর পিছনে

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৯ ও মাদকদ্রব্য উদ্ধার

আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে: এনসিপি মুখ্য সংগঠক সারজিস আলম

ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধনে ১০ মার্চ বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial