রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
মঙ্গলবার , ৩০ জুলাই ২০২৪ | ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

রাসিক মেয়রকে ৬ হাজার বৃক্ষের চারা দিলেন এমপি বাদশা

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
জুলাই ৩০, ২০২৪ ১:২৯ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদন:

সবুজ নগরী রাজশাহীতে আরো সবুজায়নের লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে বিভিন্ন প্রজাতির ৬ হাজার বৃক্ষের চারা দিয়েছেন রাজশাহী-২ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ মো. শফিকুর রহমান বাদশা।

সোমবার (২৯ জুলাই) বিকেল ৪ টায় নগরভবনে রাসিক মেয়রের হাতে আনুষ্ঠানিকভাবে গাছের চারা তুলে দেন সংসদ সদস্য। এ সময় রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন তাঁকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

 

উল্লেখ্য, হস্তান্তরকৃত বৃক্ষের মধ্যে রয়েছে নড়ুসাই, কাঞ্চন, পলাশ, হিজল, কদবেল, দেশী বেল, বাতাবি লেবু, নিম প্রভৃতি।

 

সংসদ সদস্য অধ্যক্ষ মো. শফিকুর রহমান বাদশা বলেন, রাজশাহী সবুজ ও সৌন্দর্যের নগরী। নির্মল বায়ুর এ শহর বৃক্ষরোপণ ও পরিবেশ উন্নয়নে দেশ-বিদেশে সুনাম ও খ্যাতি অর্জন করেছে। রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে সময়োপযোগী পদক্ষেপ গ্রহণের কারণেই পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর, দৃষ্টিনন্দন, বাসযোগ্য পরিবেশবান্ধব শহর পেয়েছে মহানগরবাসী। এর স্বীকৃতি হিসেবে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) বিভিন্ন পদক অর্জন করেছে। আমিও একজন জনপ্রতিনিধি হিসেবে সবুজায়নে কাজ করে যাচ্ছি। রাজশাহীকে আরও সবুজ করতেই ফলজ, বনজ ও ওষুধি গাছগুলো রাসিককে হস্তান্তর করা হলো।

 

এ সময় রাজশাহী পরিবেশ উন্নয়ন কর্মকর্তা সৈয়দ মাহমুদ-উল-ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে যুবলীগ নেতা গ্রেফতার: বিএনপি’র দু- গ্রুপে সংঘর্ষ, আহত-৫

আরএমপি ডিবি’র অভিযানে ৮ জুয়াড়ি গ্রেপ্তার; জুয়ার সরঞ্জামাদি উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে ৫০০ গ্রাম গাঁজাসহ আটক ১

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১১ ও মাদকদ্রব্য উদ্ধার

রাজশাহীতে প্রথমবারের মত হতে যাচ্ছে মুসলিম লাইফ স্টাইল এক্সপো

নাতনিকে সঙ্গে নিয়ে ভোট দিলেন রাজশাহী-৩ আসনের জামায়াত প্রার্থী

আরএমপি ডিবি’র অভিযানে গাঁজা উদ্ধার; গ্রেপ্তার ১

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে ৯ কেজি ১৫০ গ্রাম গানপাউডার উদ্ধার, বোমা তৈরির সরঞ্জাম জব্দ

টিসিজেএ মিডিয়া কাপ ফুটবলে চ্যাম্পিয়ন আর টিভি একাদশ

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২ ও মাদকদ্রব্য উদ্ধার

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial