রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সকালের বুলেটিন – দেশ ও জনগণের নিরপেক্ষ গণমাধ্যম
শুক্রবার , ৩ এপ্রিল ২০২৬ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

লালমনিরহাটের হাতীবান্ধায় চাচার হাতে ভাতিজা খুন, জিজ্ঞাসাবাদের জন্য আটক ১

প্রতিবেদক
সৌরভ ইসলাম, প্রতিনিধি
এপ্রিল ৩, ২০২৬ ৬:১০ অপরাহ্ণ

মোঃ ফরহাদ হোসেন, প্রতিনিধি লালমনিরহাটঃ

নিজস্ব প্রতিবেদক: লালমনিরহাটের হাতীবান্ধায় বাড়িভিটার জমি নিয়ে দ্বন্দ্বে আপন চাচার লাঠির আঘাতে আকতারুজ্জামান নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

‎উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পুর্ব ফকিরপাড়া এলাকায় গতকাল বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।

‎স্থানীয়দের দেওয়া তথ্যমতে, বেশ কয়েক বছর ধরে চাচাদের সাথে আক্তারুজ্জামান নামের ওই যুবক ও তার নানীর বাড়িভিটার জমি নিয়ে দ্বন্দ্ব চলছিল। সেই দ্বন্দ্বের জেরে গতকাল দুপুরে সংঘবদ্ধভাবে তার চাচা ও চাচাতো ভাইয়েরা আক্তারুজ্জামানের উপর হামলা চালায়।

‎হামলায় আহত আখতারুজ্জামানকে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে প্রায় ১২ ঘন্টা চিকিৎসাধীন থাকার পর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

‎খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ। লিখিত অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বস্ত করেছেন হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রমজান আলী।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে ট্রাকের সংঘর্ষে বাস খাদে আহত ৫০, নিহত ১

রাজপাড়ায় প্রশাসনকে উপেক্ষা করে অবৈধ বহুতল ভবন, প্রতিবাদ দমাতে রাতের আঁধারে হামলা

নাটোর জেলা কেন্দ্রীয় প্রেসক্লাবের সাংগঠনিক সভা ও বেসিক প্রশিক্ষণ অনুষ্ঠিত 

খতমে কুরআন, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত 

রাজশাহীতে শুরু হতে যাচ্ছে শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা

রাজশাহীতে সহকারী কাজী বিস্ফোরক মামলায় আটক, ধরা ছোঁয়ার বাইরে প্রতারক শাওন কাজী

বঙ্গবন্ধুর জন্মই হলো বাংলা ও বাঙালির জন্য আর্শীবাদ- বঙ্গবন্ধু সৈনিক লীগ

আওয়ামী লীগের প্রচারণার গায়ক বিএনপির মঞ্চে, প্রশ্ন তৃণমূলে

জনগনের ভালবাসায় সিক্ত চেয়ারম্যান প্রার্থী রবিউল আলম

পুঠিয়ায় তারেক রহমানের ৩১ দফা ছড়িয়ে দিতে যুবকদের সরব প্রচারণা

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial