রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
রবিবার , ৮ ডিসেম্বর ২০২৪ | ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

সংবাদ প্রকাশের পর ওয়াসার নির্বাহী প্রকৌশলী ডন গ্রেফতার

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
ডিসেম্বর ৮, ২০২৪ ১০:১৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী ওয়াসার নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) সোহেল রানা ডনকে (৪০) আটক করেছে পুলিশ (ডিবি)। রবিবার সন্ধ্যায় নগরীর বর্ণালী মোড়ের একটি কোচিং সেন্টার থেকে তাকে গ্রেফতার করে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল।

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে করা একটি মামলায় এজাহারভুক্ত আসামি সোহেল রানা ডন। মামলায় তার স্ত্রীকেও আসামি করা হয়েছে। ছাত্র-জনতার আন্দোলন দমাতে অর্থ লগ্নি করার অভিযোগ করা হয় এই প্রকৌশলীর বিরুদ্ধে।

আরএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন ডনকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ডন একটি মামলার এজাহারভুক্ত ৪ নম্বর আসামি। তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।’

সোহেল রানা ডনের গ্রামের বাড়ি রাজশাহীর তানোর উপজেলায়। একসময় তিনি রাজশাহীর সাবেক সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের বড় মেয়ে আনিকা ফারিহা জামান অর্নাকে প্রাইভেট পড়াতেন। পরবর্তীতে তিনি রাজশাহী ওয়াসায় চাকরি পান।

সোহেল রানা ডন চাকরিতে ঢোকার আগে থেকেই কোচিং ব্যবসায় জড়িত। সরকারি চাকরিতে যোগ দেওয়ার পর তিনি কাগজে-কলমে কোচিং সেন্টার দিয়ে দেন তার বাবার নামে। তবে প্রকৃতপক্ষে তিনি নিজেই পরিচালনা করেন কোচিং সেন্টার। বর্তমানে অন্তত চারটি কোচিং সেন্টার পরিচালনা করেন তিনি। তার বিরুদ্ধে প্রশ্নফাঁসে জড়িত থাকারও অভিযোগ আছে। এ অভিযোগে ২০১৬ সালের অক্টোবরে সোহেল রানা ডনসহ ১১ জনকে গ্রেফতার করেছিল ডিবি পুলিশ। তাদের কাছ থেকে জব্দ করা মোবাইল ও ল্যাপটপে সে সময় বিভিন্ন জায়গায় প্রশ্ন পাঠানোর আলামত মেলে। তারপর কিছুদিন জেল খেটে বের হন সোহেল রানা ডন। প্রভাবশালী মহলের আর্শীর্বাদ থাকায় পার পেয়ে যান তিনি। প্রশ্নফাঁসে গ্রেফতার হলেও তার চাকরিও যায়নি।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

জুয়া খেলার অপরাধে জুয়ার স্পট থেকে ০৯ জুয়ারী গ্রেফতার

আরএমপি ডিবি’র অভিযানে গাঁজা উদ্ধার; গ্রেপ্তার ১

সড়কে গরু নামিয়ে জোরপূর্বক টাকা আদায়ের অভিযোগ তেবাড়িয়া হাটে

সিলেট নগরীকে রাজশাহীর মতো করে সাজাতে চাই: সিসিক মেয়র

মধ্যপ্রাচ্যে উত্তেজনার প্রভাবে হযরত শাহজালাল বিমানবন্দরে ১৩১ ফ্লাইট বাতিল

সিটি কর্পোরেশনের নাম ভাঙিয়ে ভাড়া বৃদ্ধি — ফাঁদে পড়ছেন রাজশাহীর লাখো যাত্রী

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ শব-ই-বরাত উদযাপনের সময় অস্ত্র, আতশবাজি ও বিস্ফোরক নিষিদ্ধ করেছে RMP Official logo with text in Bengali

রাজশাহীতে শব-ই-বরাত উদযাপন উপলক্ষে RMP-এর নিষেধাজ্ঞা

নেচে-গেয়ে পিটিয়ে যুবক হত্যা : এবার স্ত্রীকেও মেরে ফেলার হুমকি দিলেন ঘাতকরা 

নওগাঁ নিয়ামতপুরে মেলার আড়ালে অশ্লীল নৃত্য পরিবেশন করে নষ্ট করছে যুবসমাজ

সাটুরিয়ায় স্বামীর হাতে স্ত্রী খুন

সাটুরিয়ায় স্বামীর হাতে স্ত্রী খুন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial