রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
শুক্রবার , ১ নভেম্বর ২০২৪ | ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ও মিথ্যা সংবাদ প্রচার; গ্রেপ্তার ১

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
নভেম্বর ১, ২০২৪ ৮:১৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ও মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সাইবার ক্রাইম ইউনিটের দেওয়া তথ্যের ভিত্তিতে একজনকে গ্রেপ্তার করছে নোয়াখালী জেলার সেনবাগ থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি হলেন মো: সাইফুল ইসলাম (৩১)। সে নোয়াখালী জেলার সেনবাগ থানার পূর্ব ছাতারপাইয়া গ্রামের মো: হেলাল উদ্দিনের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়,  গত ২৯ আগস্ট ২০২৪ খ্রিষ্টাব্দ কয়েকটি ফেইসবুক পেইজ থেকে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পক্ষে “মধ্যরাতে উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয়” শিরোনামে বর্তমান সরকারের বিরুদ্ধে একটি ভুয়া ও মিথ্যা ভিডিও ছড়িয়ে পরে। এতে করে সাধারণ জনগণসহ সারাদেশের ছাত্রদের মধ্যে ভীতি সঞ্চার ও উত্তেজনা বিরাজ করে। এছাড়াও দেশের সার্বভৌমত্ব বিপন্নসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সম্ভবনা দেখা দেয়।

বিষয়টি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানের নজরে আসলে তিনি আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিটকে এর সত্যতা যাচাই করার জন্য নির্দেশনা প্রদান করেন।

আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিট ছড়িয়ে পরা ভিডিওগুলো পর্যালোচনা করে দেখে যে, ভিডিওগুলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হলেও তা এসময়ের নয়।পুরনো  মিছিলে নতুন করে কণ্ঠ লাগানো হয়েছে এবং নোয়াখালী জেলার সেনবাগ থানা এলাকা থেকে উক্ত ভুয়া ও মিথ্যা ভিডিও ছড়ানো হয়েছে। পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহপূর্বক আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিট নোয়াখালী জেলার সেনবাগ থানায় প্রেরণ করে।

উক্ত তথ্যের ভিত্তিতে নোয়াখালী জেলার সেনবাগ থানা পুলিশের একটি টিম গতকাল ৩১ অক্টোবর ২০২৪ খ্রিষ্টাব্দ রাত সাড়ে ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামি সাইফুল ইসলামকে নোয়াখালী জেলার সেনবাগ থানার গাবতলী এলাকা থেকে গ্রেপ্তার করে।

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি জানায়, সে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নোয়াখালী জেলার ছাতারপাইয়া ইউনিটের এক কর্মী ও সমর্থক। আসামি গত ৫ আগস্ট থেকে তার নিজস্ব ফেইসবুক পেইজসহ আরো বিভিন্ন ফেইসবুক পেইজ খুলে ইচ্ছাকৃতভাবে রাষ্ট্র ও সরকারে ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ন উদ্দেশ্যে ভুয়া ও মিথ্যা সংবাদ প্রচার করে আসছে।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে নোয়াখালী জেলার সেনবাগ থানায় সাইবার নিরাপত্তা আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

মা, আমি, আমরা আর ১৯৭১ গ্রন্থের প্রকাশনা উৎসবে বক্তারা  নাজরিন আরার গ্রন্হটি আগামী প্রজন্মের কাছে এক মূল্যবান ও অনুসরণযোগ্য হতে পারে 

রাজশাহীতে নিম্ন আয়ের অসহায় মানুষদের খাদ্য সামগ্রী দিলেন রাসিক মেয়র লিটন

সাংস্কৃতিক প্রতিষ্ঠান সরগম একাডেমিতে হামলা ও লুটপাটকারীদের দ্রুত গ্রেফতারের দাবি 

চাঁপাইনবাবগঞ্জে ভিডিপি মৌলিক প্রশিক্ষণ সমাপ্তি

রমজানজুড়ে স্কুল বন্ধ: ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত একটানা ছুটি

অবশেষে রাজশাহীতে পুকুর মাফিয়া হান্নানের বিরুদ্ধে মামলা 

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৫

বাহারি নামের বৈচিত্র্যময় পিঠায় চলছে উৎসব

আওয়ামিলীগ পন্তী প্রফেসরের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের মানবন্ধন 

রাজশাহীতে উদীচীর ৫৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial