রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
বৃহস্পতিবার , ১৯ মার্চ ২০২৬ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

২১ ঘণ্টা পর সান্তাহারে ট্রেন চলাচল স্বাভাবিক

প্রতিবেদক
সৌরভ ইসলাম, প্রতিনিধি
মার্চ ১৯, ২০২৬ ২:৩৮ অপরাহ্ণ

বগুড়ার সান্তাহার উপজেলার বাগবাড়ী এলাকায় নীলসাগর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ার প্রায় ২১ ঘণ্টা পর উদ্ধার অভিযান শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

 

লাইনচ্যুত বগিগুলো সরিয়ে নেওয়ার পর বৃহস্পতিবার (১৯ মার্চ) বেলা ১১টা ২০ মিনিটে চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেন চলাচল শুরুর মধ্য দিয়ে এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে বুধবার (১৮ মার্চ) দুপুর ২টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি সান্তাহারের বাগবাড়ী এলাকায় লাইনচ্যুত হয়।

রেলওয়ে পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলী আহমদ হোসেন মাসুম জানান, দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়। ঈশ্বরদী ও পার্বতীপুর থেকে দুটি রিলিফ ট্রেন এনে সারা রাতব্যাপী উদ্ধার কাজ চালানো হয়। পরে লাইনচ্যুত বগিগুলো সরিয়ে ফেলে রেললাইন মেরামত করা হয়।

তিনি আরও জানান, আপাতত ট্রেন চলাচল স্বাভাবিক হলেও দুর্ঘটনাস্থলে ট্রেনগুলো ধীরগতিতে চলাচল করবে এবং মেরামত কাজ অব্যাহত থাকবে। ঈদের আগ মুহূর্তে এমন দুর্ঘটনার জন্য তিনি দুঃখ প্রকাশ করেন।
প্রসঙ্গত, বুধবার দুপুরে সান্তাহার রেলওয়ে জংশন ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পর নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি বাগবাড়ী এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। এতে ট্রেনের ৯টি কোচ লাইনচ্যুত হয়।

ঘটনার পর দায়িত্বে অবহেলার অভিযোগে সান্তাহারের সহকারী স্টেশন মাস্টার শহিদুল ইসলাম রঞ্জুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে চার সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

 

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

আরএমপি ডিবি’র অভিযানে ছিনতাই মামলার আসামি গ্রেপ্তার

শাহমখদুম থানার অভিযানে ৫ কেজি গাঁজা উদ্ধার; গ্রেপ্তার ১

রাজশাহীতে জমি সংক্রান্ত বিরোধে বাড়িঘরে হামলা-ভাংচুর, লুটপাটের অভিযোগ

অমর একুশে বইমেলা ২০২৪ এবার সিআরবিতে

রাজশাহী ক্যান্ট: পাবলিকে বসন্ত বরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত

কর্ণহার থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

হযরত শাহ্সূফী সৈয়দ মইনুদ্দীন আহমদ আল্-হাসানীর (ক.) ১৩তম ওরশ শরিফে ভক্ত-জনতার ঢল

গুরুদাসপুরে মির্জা মাহমুদ খাল খননে অনিয়মের অভিযোগ

রাজশাহী নগরীতে বসছে ১৫৫টি নতুন সিসি ক্যামেরা, নিরাপত্তায় বড় পদক্ষেপ

বঙ্গবন্ধু সৈনিক লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনায় বক্তারা

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial