রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
রবিবার , ২৪ আগস্ট ২০২৫ | ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

সংবাদ সংগ্রহে বাধা: রাজশাহীতে পুলিশের হাতে সাংবাদিক লাঞ্চিত

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
আগস্ট ২৪, ২০২৫ ১১:৪৫ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) বরখাস্ত হওয়া আলোচিত এসআই মাহবুব হাসান শনিবার (২৩ জুলাই) দিবাগত গভীর রাতে নগরীর হজের মোড় এলাকায় স্থানীয় জনতার হাতে গণধোলাইয়ের শিকার হয়েছেন। গণধোলাই শেষে তাকে স্থানীয় পুলিশকে সোপর্দ করা হয়।

 

ঘটনার সময় সংবাদ সংগ্রহ করছিলেন জাতীয় দৈনিক বর্তমান পত্রিকার রাজশাহী ব্যুরো প্রধান ও জাতীয় দৈনিক যায়যায় কালের উত্তরবঙ্গ প্রধান প্রতিবেদক মো: পাভেল ইসলাম। তিনি বরখাস্ত পুলিশ কর্মকর্তার ভিডিও ধারণের চেষ্টা করছিলেন। সেই সময় চন্দ্রিমা থানার এক পুলিশ সদস্য তাকে বাধা দিয়ে লাঞ্চিত করেছেন। লাঞ্চিত পুলিশ সদস্য সিভিল পোশাকে ছিলেন, ফলে তার পরিচয় শনাক্ত করা যায়নি।

 

সাংবাদিক মো: পাভেল ইসলাম জানিয়েছেন, “আমি শুধু তথ্য সংগ্রহের চেষ্টা করছিলাম, কিন্তু পুলিশ বাধা দেয়ার পাশাপাশি শারীরিক হস্তক্ষেপ করেছে। এটি সাংবাদিকদের ওপর অযৌক্তিক আক্রমণ এবং স্বাধীন সংবাদ সংগ্রহের জন্য বড় হুমকি।”

 

স্থানীয়রা অভিযোগ করেছেন, বরখাস্ত এসআই মাহবুব হাসান শহরে আলোচিত একটি ঘটনায় জড়িত থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন। আর সাংবাদিকদের ভিডিও ধারনের সময় পুলিশের বাঁধা দেওয়া আইন ও মানবাধিকারের পরিপন্থী বলে জানিয়েছেন।

 

এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরাম। ফোরামের নেতৃবৃন্দ ও সদস্যরা বলেছেন, “সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। সংবাদ সংগ্রহে বাধা ও শারীরিক হামলা একেবারেই গ্রহণযোগ্য নয়। আমরা আশা করি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেবে।”

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ফটিকছড়ি ও চট্টগ্রাম শহরের সাধারণ মানুষের কাছে আতংকের নাম ছরোয়ার চেয়ারম্যান

পুঠিয়ায় রাজবাড়ি কমপ্লেক্সের ঐতিহ্যবাহী ভবন ভাঙার অভিযোগে থানায় জিডি

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজা মণ্ডপ পরিদর্শনে আলহাজ্ব মো. আব্দুস সাত্তার

বড়পুকুরিয়া কয়লা খনিতে দীর্ঘ ৫৫ দিন পর আবার কয়লা উত্তোলন শুরু

দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে রমজান উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আরডিএর সম্পত্তি ফেলে রাখা চলবে না — ক্যামব্রিয়ান স্কুল পরিদর্শনে চেয়ারম্যান সুইটের কড়া নির্দেশ

আওয়ামী লীগের ঘনিষ্ঠতার অভিযোগে বিতর্কিত, বহিষ্কারের আগেই পদত্যাগ করলেন এনসিপি নেত্রী মায়া

বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে আরএমপি’র নোটিশ

রাজশাহীর নিরাপত্তায় নতুন অধ্যায়: দায়িত্ব নিচ্ছেন এসপি মোহাম্মদ নাঈমুল হাছান

আরএমপি ডিবি’র অভিযানে ৬ জুয়াড়ি গ্রেপ্তার; জুয়ার সরঞ্জামাদি উদ্ধার

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial