রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সকালের বুলেটিন – দেশ ও জনগণের নিরপেক্ষ গণমাধ্যম
শুক্রবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৫ | ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

হামলার ভয়ে মাদকসহ আটক আসামি ছেড়ে দিল ডিবি

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
ফেব্রুয়ারি ২৮, ২০২৫ ২:৫০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে অভিযানে ডিবি গিয়ে হামলার হাত থেকে বাঁচতে মাদক ও হাতে হাতকড়া সহ আসামিকে ছাড়িয়ে নিয়ে যায় সহযোগীরা।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজশাহী নগরীর মতিহার থানাধীন পদ্মা তীরবর্তী জাহাজঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

মাদকসহ ধরা পড়া আসামির নাম শাকিল। তাকে গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।

নাম প্রকাশ না করার শর্তে অভিযানে থানা পুলিশের এক সদস্য জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় এসআই জাকিরের নেতৃত্বে ডিবির একটি টিম রাজশাহী নগরীর মতিহার থানাধীন জাহাজঘাট এলাকায় মাদকবিরোধী অভিযানে নামে। এসময় ওই এলাকার একটি দোকানে অভিযান চালিয়ে নিধিদ্ধ ঘোষিত আনুমানিক ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ শাকিলকে আটক করা হয়। অভিযান টের পেয়ে ওই দোকানে এসে জড়ো হয় শাকিলের সহযোগীরা। এসময় তারা ডিবির টিমকে চতুর দিক থেকে ঘিরে ধরে। এক পর্যায়ে ডিবির ওপর হামলার পরিবেশ তৈরি হলে কিছু সহযোগীরা টেনে শাকিলকে নিয়ে যায় বেরিয়ে যায়।

রাজশাহী মহানগর ডিবির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাইনুল ইসলাম জানান, মাদকবিরোধী অভিযান ছিল। ওই অভিযানে নগরীর মতিহার থানাধীন জাহাজঘাট এলাকার এক যুবককে মাদকসহ আটক করে ডিবির টিম। এসময় তার সহযোগীদের সহায়তায় আটককৃত ওই যুবক পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারে কাজ করা হচ্ছে।

এদিকে জাহাজঘাট এলাকায় ২০১৮ সালে মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকায় হয়েছিল ডিবির টিম। ওই ঘটনায় ডিবির একাধিক সদস্য গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়। একই বছর ৬ অক্টোবর রাতে জাহাজঘাট সংলগ্ন চরে পুলিশের সঙ্গে গুলি বিনিময়ে ওই এলাকার চিহ্নিত মাদক কারবারি ও একাধিক মামলার আসামি আলমগীর হোসেন আলো নিহত হন। রাজশাহীতে মাদক চোরাচালানের জন্য চিহ্নিত এলাকাগুলো মধ্যে জাহাজঘাট এলাকাটি অন্যতম।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ঢাবি কেন্দ্রিক ক্ষমতা কুক্ষিগত করার অভিযোগ এনে রাবিতে বিক্ষোভ

শহিদ জোহা দিবসকে ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবিতে গণস্বাক্ষর 

১১ দলীয় জোটের জনসভা ঘিরে রাজশাহীতে রাজনৈতিক চাঙাভাব, প্রস্তুতি শেষ পর্যায়ে

মাদ্রাসা মাঠে ১১ দলীয় জোটের জনসভা: উত্তরের রাজনীতিতে বাড়ছে উত্তাপ

নির্বাচন উপলক্ষে সারাদেশের সাংবাদিক সহকর্মীদের প্রতি জরুরি দিকনির্দেশনা

রাজশাহী মহানগর যুবদলের ২২ বছর পর ঘটিত কমিটি নিয়ে বিতর্ক, তদন্তের আশ্বাস কেন্দ্রের

রাবির ‘এ’ ইউনিটের পরীক্ষা শুরু, এক আসনের জন্য লড়ছে ৪০ জন

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৮ ও মাদকদ্রব্য উদ্ধার

কাটাখালী থানার অভিযানে হেরোইনসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গুরুদাসপুরে অবৈধ মজুদ করা ১৫০বস্তা সার জব্দ

রাজশাহীতে যৌন নিপীড়নের অভিযোগে রিকশাচালক আটক

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial