রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সকালের বুলেটিন – দেশ ও জনগণের নিরপেক্ষ গণমাধ্যম
সোমবার , ১৩ মে ২০২৪ | ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

রাজশাহীতে ষষ্ঠ উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে প্রার্থীদের প্রতীক বরাদ্দ

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
মে ১৩, ২০২৪ ১০:৩৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি:  

আগামী ২৯ মে অনুষ্ঠেয় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

সোমবার (১৩ মে) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও রিটার্নিং কর্মকর্তা সরকার অসীম কুমার মোট ৩৩ জন প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ ঘোষণা করেন।

এসময় উপস্থিত ছিলেন, পবা উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত, মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকা।

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে পবা ও মোহনপুর উপজেলায় চেয়ারম্যান পদপ্রার্থী ১১ জন, ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী ১৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ৯ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

পবা উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ৬ জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ৮ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ৪ জনের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়াও মোহনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ৫ জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ৫ জনের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

পবা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন- মো. ওয়াজেদ আলী খাঁন (মোটরসাইকেল), মো. ফারুক হোসেন ডাবলু (আনারস), মো. এমদাদুল হক এমদাদ (ঘোড়া), মো. সাইফুল বারী ভুলু (কাপ পিরিচ), মো. আব্দুর রশিদ (দোয়াত কলম) ও ডেভিড রিচার্ড মুর্মু (হেলিকপ্টার) প্রতীকে নির্বাচন করছেন।

এছাড়াও পুরুষ ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন- মো. ফরিদুল ইসলাম রাজু (টিউবওয়েল), মো. শহিদুল ইসলাম (বই), মো. কামরুজ্জামান (টিয়া পাখি), মো. নাজমুল ইসলাম (তালা), মো. রফিকুল ইসলাম (উড়োজাহাজ), মো. সরওয়ারে আলম মানিক (গ্যাস সিলিন্ডারের), শ্রী প্রদীপ কুমার সাহা (মাইক) ও মো. আসাদুজ্জামান আসাদ (চশমা) প্রতীক পেয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন- মোসা. আরজিয়া বেগম (কলস), মোসা. হাসিনা খাতুন (ফুটবল), মোসা. চেনবানু ( হাঁস) ও মোসা. পপি খাতুন (বৈদ্যুতিক পাখা) প্রতীক পেয়েছেন।

মোহনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন- এনামুল হক (ঘোড়া), আল-মোমিন শাহ গাবরু (কাপ পিরিচ), আলমগীর মূর্শেদ রঞ্জু (মোটরসাইকেল), মেহেবুব হাসান রাসেল (দোয়াত কলম), আফজাল হোসেন বকুল (আনারস)।

মোহনপুর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা হলেন- বিন-বিল্লাহ (টিউবওয়েল), খোন্দকার মশিউর রহমান (উড়োজাহাজ), হাবিবুর রহমান মিঠু (তালা), আব্দুর রউফ (টিয়া পাখি), কবির হাসান (চশমা)।

মোহনপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা হলেন- রাবিয়া খাতুন শিমা (কলস), সানজীদা রহমান (প্রজাপতি), ডলি আক্তার (ফুটবল), শ্রীমতি পলি রানী (সেলাই মেশিন), হাবিবা বেগম (পদ্মফুল)।

নির্বাচনী তফসিল অনুযায়ী, বুধবার (২৯ মে) সকাল ৮ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। পবা উপজেলায় ভোট কেন্দ্র সংখ্যা ৮৪টি, ভোট কক্ষের সংখা ৬২৬টি, মোট ভোটার সংখ্যা দুই লাখ ৬০ হাজার ৮৩৮ জন। এর মধ্যে পুরুষ এক লাখ ৩০ হাজার ৯০১ জন ও মহিলা এক লাখ ২৯ হাজার ৯৩৪ জন এবং হিজড়া ৩ জন।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীর বাজারে মেয়াদ উত্তীর্ণ কোমল পানীতে ছয়লাভ, বিপাকে ক্রেতা বিক্রেতা

মিয়ানমারের সাগাইং-এ চলছে ভয়াবহ যুদ্ধ

বন্যার্তদের জন্য জেলা প্রশাসকের হাতে ছাত্রদের নগদ অর্থ প্রদান 

তাহেরপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে দুইজন কাউন্সিলর পদে ছয় জনের মনোনয়ন পত্র বৈধ

রাজশাহীর ২৩ ও ২৪ নাম্বার ওয়ার্ড এখনও আওয়ামীলীগের চাটুকারিতাদের রাজত্ব 

স্বার্থ হাসিল করে শতবর্ষী দাদীর উপর নির্যাতন

বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন পবা, মোহনপুর উপজেলা নবনির্বাচিত জনপ্রতিনিতিরা

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ৭ ও মাদকদ্রব্য উদ্ধার

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial