রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সকালের বুলেটিন – দেশ ও জনগণের নিরপেক্ষ গণমাধ্যম
মঙ্গলবার , ১৫ অক্টোবর ২০২৪ | ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

রাজশাহী শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৮১.২৪ শতাংশ

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
অক্টোবর ১৫, ২০২৪ ৪:৪৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদন:

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা-২০২৪ এর ফলাফল প্রকাশ হয়েছে। রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এবারের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৮১.২৪।

মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১ টায় রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো. অলীউল আলম তাঁর অফিস কক্ষে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা-২০২৪ এর ফলাফল পরিসংখ্যান গণমাধ্যম কর্মীদের কাছে হস্তান্তর করেন।

এসময় শিক্ষা বোর্ড চেয়ারম্যান ফলাফল ঘোষণায় জানান, এবারের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৩৯১৯৩ জন । তাঁর মধ্যে উপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ১৩৭১৮৪ জন। এর মধ্যে অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ২০০৯ জন। মোট পাশের হার ৮১.২৪%। জিপিএ ৫.০০ প্রাপ্ত ছাত্র/ছাত্রীর সংখ্যা ২৪৯০২ জন। জিপিএ-৫ পাওয়াদের মধ্যে ছাত্র ১০৩০৫ জন এবং ছাত্রী ১৪৫৯৭ জন। বহিস্কৃত পরীক্ষার্থীর সংখ্যা ২৪ জন। ১০০% পাশকৃত কলেজের সংখ্যা ৩৫টি। রাজশাহী শিক্ষা বোর্ডের অধীন ৭৪১টি কলেজের পরীক্ষা ২০৩টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়।

চেয়ারম্যান সকল পরীক্ষার্থীর মঙ্গল ও সাফল্য কামনা করেন। অভিভাবক ও শিক্ষকবৃন্দ যারা পরিশ্রম দিয়ে শিক্ষার্থীদের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার জন্য প্রস্তুত করেছেন তিনি তাদেরকেও অভিনন্দন জানান। একই সাথে চেয়ারম্যান অকৃতকার্য শিক্ষার্থীদেরকে প্রস্তুতি গ্রহণ পূর্বক আগামী পরীক্ষায় অংশগ্রহণের জন্য আহবান জানান। অকৃতকার্য শিক্ষার্থীদেরকে উদ্বুদ্ধ করার জন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও অভিভাবকদেরকে অনুরোধ জানান।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

আরএমপি ডিবি’র অভিযানে অপহৃত ব্যক্তি উদ্ধার; দুই অপহরণকারী গ্রেপ্তার

রাজশাহীতে উচ্চশিক্ষার বার্তা নিয়ে আসছে ভারতের চন্ডিগড় বিশ্ববিদ্যালয়

শেখ হাসিনাকে হত্যাচেষ্টার মামলার মৃত্যুদণ্ডের আসামিদের খালাস

বিভিন্ন কেন্দ্র পরিদর্শন শেষে গোদাগাড়ীতে ভোট দিলেন জামায়াতের যুবনেতা সালাউদ্দিন

কাশিয়াডাঙ্গা থানার অভিযানে ৮ কেজি গাঁজা উদ্ধার; গ্রেপ্তার ১

রাজশাহীতে সাংবাদিকের উপর হামলা ও মামলার প্রতিবাদে ১০ সংবাদিক সংগঠনের মানববন্ধন

হামলা চালাতে আসলে জনগণকে সঙ্গে নিয়ে জামায়াত-শিবিরকে মোকাবেলা করা হবে – মেয়র লিটন

রাজশাহীর চারঘাটে ০১ কেজি ৫০০ গ্রাম গাঁজা-সহ গ্রেফতার: ১

দিনাজপুরে কষ্টিপাথর উদ্ধার

রাজশাহী মহানগরীতে চোরাই চার্জার ভ্যান উদ্ধার; গ্রেপ্তার ১

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial