রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
রবিবার , ২৬ জুলাই ২০২৬ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

মতিহারে গভীর রাতে অভিযান, অনলাইন জুয়াসহ গ্রেপ্তার ৩

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
জুলাই ২৬, ২০২৬ ৭:১১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিশেষ টিম গভীর রাতে অভিযান চালিয়ে অনলাইন জুয়ার কাজে জড়িত ৩ জনকে গ্রেপ্তার করেছে। শুক্রবার (২৫ জুলাই) দিবাগত রাত আনুমানিক সোয়া ৩টার দিকে মতিহার থানার ডাঁশমারী এলাকায় এই অভিযান চালানো হয়। উল্লেখযোগ্য বিষয় হলো, থানা কিংবা ডিবি পুলিশ নয়, বরং আরএমপির বিশেষ টিমই এই অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তারকৃতরা হলেন — ডাঁশমারী গ্রামের মো: আব্দুল আওয়ালের ছেলে মো: আব্দুল্লাহ আল মামুন ওরফে জীবন (৩৫), একই গ্রামের মৃত টিপু সুলতানের ছেলে মো: দেলোয়ার হোসেন ওরফে রোকন (৩৪) এবং খোঁজাপুর মধ্যপাড়া গ্রামের মো: শামীম আলীর ছেলে মো: হাসিবুল হাসান শান্ত (২৬)। অভিযানের সময় তাদের কাছ থেকে অনলাইন জুয়া পরিচালনা ও খেলার কাজে ব্যবহৃত ৩টি মোবাইল ফোন জব্দ করে পুলিশ।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মতিহার থানায় জুয়া প্রতিরোধ আইন ২০২৬-এর অধীনে মামলা রুজু করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে, এই তিনজনের বাইরে আর কতজন জড়িত এই চক্রে, আর কতদিন ধরে চলছিল ডাঁশমারীতে এই অনলাইন জুয়ার কারবার — সেই তথ্য পেতে অপেক্ষা করতে হবে পুলিশি তদন্তের অগ্রগতির জন্য।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত

পশ্চিম রেলের আ’লীগপন্থীদের লুটপাটের স্বর্গরাজ্য, গড়েছে টাকার পাহাড়

জুম্মা জাবের ও রাকসু জিএস আম্মারের ওপর গুলির প্রতিবাদে উত্তাল রাবি

জুম্মা জাবের ও রাকসু জিএস আম্মারের ওপর গুলির প্রতিবাদে উত্তাল রাবি

ছাত্রাবাস থেকে রাবি ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার 

রাজশাহীর সিটি হাট ইজারা নিয়ে বিতর্ক, রাজস্ব ক্ষতির অভিযোগ

রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানায় বৃক্ষরোপণ কর্মসূচি: যুবদলের পক্ষ থেকে ৫০টি গাছ উপহার

কর্ণহার থানার অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার

রাজশাহীতে জাতীয় দৈনিক মানবিক বাংলাদেশ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

কাটাখালী থানায় ক্রোকি পরোয়ানাভুক্ত আসামি’র অস্থাবর সম্পত্তি জব্দ

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হলেন গোলাম মোস্তফা মামুন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial