রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
শুক্রবার , ৯ অক্টোবর ২০২৬ | ২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

নাচোলে বাইক থামিয়ে ১০০ বোতল ESKUF উদ্ধার, গ্রেফতার ১

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
অক্টোবর ৯, ২০২৬ ৭:১৯ অপরাহ্ণ

 

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মোটরসাইকেলে করে নিয়ে যাওয়া ১০০ বোতল কোডিন ফসফেট মিশ্রিত তরল মাদক (ESKUF) উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় একজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। জব্দ করা হয়েছে মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন।

গত বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) সকাল পৌনে নয়টার দিকে নাচোল থানাধীন কালহইর রেল ক্রসিংয়ের পশ্চিম পাশে রহনপুর থেকে নাচোলগামী পাকা সড়কে এ অভিযান চালানো হয়। অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, রাজশাহীর উপপরিচালক মো. লোকমান হোসেনের নেতৃত্বে একটি রেইডিং টিম অভিযানে অংশ নেয়।

ঘটনার বিবরণ: অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টিমটি ওই এলাকায় অবস্থান নেয়। রহনপুরের দিক থেকে আসা একটি মোটরসাইকেল থামিয়ে চালককে আটক করা হয়। পরে বাইকের পেছনের সিটে রাখা একটি সাদা প্লাস্টিকের বস্তা তল্লাশি করা হয়। বস্তার ভেতরে নীল পলিথিন ও নীল প্লাস্টিকের নেটে মোড়ানো চারটি কাগজের কার্টুন পাওয়া যায়। প্রতিটি কার্টুনে ২৫ বোতল করে মোট ১০০ বোতল ESKUF ছিল। প্রতি বোতলে ১০০ মিলিলিটার হিসেবে মোট মাদকের পরিমাণ ১০ লিটার।

গ্রেফতার ও জব্দ: গ্রেফতার হওয়া ব্যক্তির নাম মো. বাবর আলী (৫২)। তাঁর বাবার নাম মো. আব্দুর রহমান। বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের পারদিলালপুর নয়াপাড়া। জব্দ করা আলামতের মধ্যে রয়েছে: ১০০ বোতল (১০ লিটার) ESKUF, একটি লাল রঙের জংশন ৮০ সিসি মোটরসাইকেল (নিবন্ধন নং নবাবগঞ্জ-হ-১১-২৪৬৮),মাদক ব্যবসায় ব্যবহৃত একটি নীল রঙের বাটন ফোন।

আইনি ব্যবস্থা: আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১)-এর সারণির ক্রমিক ১৪(গ)/৩৮ ধারায় নাচোল থানায় মামলা হয়েছে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

টার্মিনাল পুলিশ বক্সের সামনে রমরমা জুয়ার আসর, নীরব প্রশাসন 

এ্যাড ভিশন বাংলাদেশের ক্লিন সিটি গ্রীণ সিটি ক্যাম্পেইন শুরু

নাটোরের (বিএডিসি) তে টাকা ছাড়া মেলে না প্রকল্প

দিনাজপুরে কষ্টিপাথর উদ্ধার

কোটাভঙ্গ, পদোন্নতি বাণিজ্য ও নথি গোপন —রেলওয়ে পশ্চিমাঞ্চলে ভয়াবহ অনিয়মের চিত্র

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ২৯ ও মাদকদ্রব্য উদ্ধার

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে এখনো বহাল দূর্নীতিবাজ কর্মকর্তারা

৫০ গ্রাম গাঁজা সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

চায়না দুয়ারি জাল নিষিদ্ধের দাবিতে রাজশাহীতে জেলেদের মানববন্ধন

রাজশাহীতে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৪ উদযাপন 

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial