রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
শুক্রবার , ৯ অক্টোবর ২০২৬ | ২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

৯০ দিনের ডেঙ্গু কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে ৩ সংগঠনের পরিচ্ছন্নতা অভিযান

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
অক্টোবর ৯, ২০২৬ ১১:১৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ৯০ দিনের সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে রাজশাহী মহানগরীর ২৪ নম্বর ওয়ার্ডে জলাবদ্ধতা নিরসন ও আগাছা পরিষ্কারের কাজ করেছে স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদল।

শুক্রবার নগরীর বাসার রোডের তরুণ সংঘ প্রাইমারি স্কুল মাঠে এ কার্যক্রম চালানো হয়। মাঠ ও আশপাশে জমে থাকা পানি সরানো এবং আগাছা পরিষ্কার করা হয়, যাতে এডিস মশার বংশবিস্তার ঠেকানো যায়।

নেতাকর্মীরা জানান, বাড়ির আশপাশ, খোলা মাঠ, নালা ও পরিত্যক্ত স্থানে পানি জমলে সেখানে এডিস মশা জন্মানোর আশঙ্কা থাকে। তাই ডেঙ্গুর ঝুঁকি কমাতে নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার দিকে নজর দিতে হবে।

কার্যক্রমে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, আমাদের সুন্দর শহর রাজশাহীকে আমরা সব সময় সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে চাই। নগরীর কোথাও যেন ডেঙ্গু মশার প্রজননক্ষেত্র তৈরি না হয়, সে জন্য আমরা এ ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। শুধু একটি এলাকায় নয়, প্রতিটি ওয়ার্ডে আমাদের উদ্যোগ অব্যাহত থাকবে।”

 

রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সচেতনতামূলক বক্তব্য দিলেই হবে না, বাস্তবেও পরিচ্ছন্নতা কার্যক্রম চালাতে হবে। এ লক্ষ্যেই আমরা মাঠ পর্যায়ে কাজ করছি। নগরীর প্রতিটি ওয়ার্ডে ধারাবাহিকভাবে কাজ করব।

দপ্তর সম্পাদক সৈকত পারভেজ বলেন, এ কার্যক্রম শুধু আজকের জন্য নয়, এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। বাড়ির আশপাশে কোথাও ময়লা-আবর্জনা, আগাছা কিংবা পানি জমে থাকতে দেখলে আমাদের জানাবেন। আপনারা নিজেরা পরিষ্কার করতে না পারলে আমাদের বলবেন, আমরা গিয়ে পরিষ্কার করে দেব।

তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে প্রতিটি এলাকার মানুষকে সচেতন হতে হবে। নিজ নিজ বাড়ি ও আশপাশ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে খেয়াল রাখতে হবে।

কার্যক্রমে উপস্থিত ছিলেন বোয়ালিয়া পূর্ব থানা বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম নিপু, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম রিংকু ও থানা এলাকার ছয়টি ওয়ার্ডের সভাপতি-সাধারণ সম্পাদকরা। আরও ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি, দপ্তর সম্পাদক সৈকত পারভেজ, যুবদল নেতা নয়ন, রিপন, বোয়ালিয়া থানা পূর্ব স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও সদস্যরা এবং ছাত্রদল নেতা হামজা, তোফা, ইফাদ, রিয়ান ও দুর্জয়সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাবিতে ছাত্রদলের আয়োজনে ‘রক্তাক্ত জুলাই’ স্মরণ সভা, প্রধান অতিথি রিজভী

মাদারীপুরে এতিম ভাতিজার ৫১ লক্ষ টাকা আত্মসাৎ করে জেল হাজতে চাচা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলের মসজিদে পবিত্র কোরআন পোড়ানো ঘটনায় মূল অভিযুক্ত আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিট কর্তৃক গ্রেপ্তার।

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ২১ ও মাদকদ্রব্য উদ্ধার

রাজশাহীর ছোটবনগ্রাম বারো রাস্তা মোড় ভেঙ্গে গোলচত্বর করার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ছাত্রলীগের ১০ দিনে 5 লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচি 

এডভোকেট শফিকুল ইসলাম মিলনের সুস্থতা কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল

চট্টগ্রাম নাগরিক ফোরামের যৌথ সভার সিদ্ধান্ত দুর্নীতি ও সকল অনিয়মের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদী সংগঠন

রাজশাহীতে বেড়েই চলছে RC ক্যাবল চুরি: যুবক ধরা পড়ল হাতে হাতে

রাজশাহীতে বেড়েই চলছে তার চুরি: RC ক্যাবলের চোরকে ধরা পড়ল হাতে হাতে

দুধায় খাল প্রকল্পের সুফল পাবেন প্রান্তিক কৃষকরা-এমপি ওমর ফারুক চৌধুরী 

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial