রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
সোমবার , ৮ এপ্রিল ২০২৪ | ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

কর্ণহার থানার অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
এপ্রিল ৮, ২০২৪ ৬:২৭ অপরাহ্ণ

মো: আতিকুর রহমান আতিক, রাজশাহী:

রাজশাহী মহানগরীর কর্ণহার থানার সাইরপুকুর এলাকায় অভিযান পরিচালনা করে ৩ মাসের কারাদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে আরএমপি’র কর্ণহার থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মো: লিটু আহমেদ ও মো: মাসুম আলী। লিটু রাজশাহী মহানগরীর কর্ণহার থানার সাইরপুকুর গ্রামের মো: আজিমুদ্দিনের ছেলে ও মাসুম একই থানার দেবর পাড়ার মাসুদ রানার ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, আসামি মো: লিটু ও মাসুদের বিরুদ্ধে রাজশাহী’র পারিবারিক আদালতের আলাদা দু’টি মামলায় ৩ মাসের কারাদণ্ডপ্রাপ্ত সাজা গ্রেফতারি পরোয়ানা আরএমপি’র কর্ণহার থানায় মুলতবি ছিল। আসামিদের গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করতে অভিযান অব্যাহত রাখে কর্ণহার থানা পুলিশ। গতকাল ৭ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ রাতে তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন আসামি লিটু কর্ণহার থানার সাইরপুকুর এলাকায় তার বাড়িতে অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে কর্ণহার থানার অফিসার ইনচার্জ কমল কুমার দেবনাথের নেতৃত্বে এএসআই মো: সিরাজুল ইসলাম ও তাঁর টিম রাত সোয়া ১১ টায় অভিযান পরিচালনা করে আসামি লিটুকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে।

অপর একটি অভিযানে এএসআই মো: হামিদুর রহমান ও তাঁর টিম আজ ৮ এপ্রিল (৭ এপ্রিল দিবাগত) রাত দেড় টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামি মাসুম আলীকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামিদ্বয়কে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মহাসড়ক অবরোধ করে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

মাছ চুরি ও প্রতারণার মামলায় সরদার জান মোহাম্মদ আটক

অবৈধ দখলদার বুলবুল-হিটলার গংদের আড়াই মাসে কয়েক লক্ষ টাকা ঘাপলা, ক্ষোভে ফুঁসছে সদস্যরা

রাবি ক্যাম্পাসে ছুরিকাঘাত, ছাত্রদল নেতার বিরুদ্ধে হামলা ও মাদক সিন্ডিকেটের অভিযোগ

আরএমপি ডিবি’র অভিযানে গাঁজা উদ্ধার; গ্রেপ্তার ২

দায়িত্ব নিয়েই রিটনের চমক: রাসিক কর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহার

স্বার্থ হাসিল করে শতবর্ষী দাদীর উপর নির্যাতন

এক্স স্টুডেন্ট ফোরাম ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত 

দিনাজপুরে অটোরাইস মিলে ডাকাতি

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০ ও মাদকদ্রব্য উদ্ধার

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial