রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
সোমবার , ৩ ফেব্রুয়ারি ২০২৫ | ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

কাটাখালী থানার অভিযানে ছিনতাইকৃত অটোরিকশা উদ্ধার; তিন ছিনতাইকারী গ্রেপ্তার

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
ফেব্রুয়ারি ৩, ২০২৫ ১:২১ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীর কাটাখালী থানা এলাকা থেকে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কাটাখালী থানা পুলিশ। এসময় আসামিদের কাছ থেকে ছিনতাইকৃত অটোরিকশা উদ্ধার হয় এবং ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি অটোরিকশা জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন মো: শিমুল (২৪), মো: আকতার হোসেন (৩৫) ও মো: সিহাব (২৬)। শিমুল রাজশাহী মহানগরীর পবা থানার পারিলা গ্রামের মো: শামসুল হকের ছেলে, আকতার হোসেন মহানগরীর কাটাখালী থানার শ্যামপুর গ্রামের মো: আ: সাত্তারের ছেলে এবং সিহাব মহানগরীর কাটাখালী থানার শ্যামপুর থান্দারপাড়ার মৃত পলান আলীর ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার মো: সোহাগ বাবু একজন অটোরিকশা চালক। সে গত ৩১ জানুয়ারি ২০২৫ তারিখ সন্ধ্যায় তিনজন যাত্রী নিয়ে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট হতে আশরাফের মোড়ের উদ্দেশ্যে রওনা দেন। সে আশরাফের মোড়ের কাছে পৌঁছালে ঐ তিনজন যাত্রী তাকে থামতে বলে। এসময় তাদের সহযোগী আরেক ছিনতাইকারী ধারালো ছুরির ভয় দেখায়। পরবর্তীতে তারা ৪ জন মিলে অটোরিকশা চালক সোহাগকে কিল-ঘুষি মেরে অটোরিকশাসহ তার কাছে থাকা ১৫শত টাকা ও ১ টি মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায়। সোহাগর উক্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে কাটাখালী থানায় একটি মামলা রুজু হয়।

আরএমপির মতিহার ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: মমিনুল করিমের সার্বিক দিকনির্দেশনায় কাটাখালী থানা পুলিশের একটি টিম আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করে।

পরবর্তীতে কাটাখালী থানার এসআই আ: রাজ্জাক ও তাঁর টিম গতকাল ১ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিষ্টাব্দ বিকাল ৩ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রাজশাহী জেলার চারঘাট থানা এলাকায় অভিযান পরিচালনা করে আসামি শিমুল ও আকতারকে গ্রেপ্তার করেন। এসময় আসামিদের কাছ থেকে সোহাগের ছিনতাইকৃত অটোরিকশাটি উদ্ধার হয়। জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে এবং তাদের সহযোগী শিহাবসহ অপর আসামিদের নাম প্রকাশ করে। এদিকে শিহাব একটি মামলার ওয়ারেন্টমূলে কাটখালী থানায় পূর্বে থেকেই আটক ছিল। আসামিরা সংঘবদ্ধ ছিনতাইকারী। তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য আসামি শিমুলের বিরুদ্ধে পবা থানায় ১টি এবং সিহাবের বিরুদ্ধে কাটাখালী থানায় ৩ টি মামলা রয়েছে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

বনানী বাংলা সাহিত্য পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন

স্বাধীনতা দিবসের আলোচনায় বক্তারা 

পবা থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের ঘোষণা

লালমনিহাটের হাতীবান্ধা-পাটগ্রামে ধানের শীষে ভোট চাইলেন বিএনপি নেতা আনিসুর রহমান শ্যামল

রাস্তা হয়েছে, চলাচল নয়—দুর্গাপুরে চরম দুর্ভোগ

কাশিয়াডাঙ্গা থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

রাজশাহীতে ভূমি দখল-চাঁদাবাজিতে জড়িত হলে আইনে সোপর্দ করুন- মিনু

রাজশাহী শিক্ষা বোর্ডের কারাতে টিমের বেল্ট পরীক্ষা ও সনদপত্র বিতরণ

পশ্চিমাঞ্চল রেল: আ’লীগ দোসররা স্বপদে বহাল, ৪ কোটি টাকার চুক্তি সম্পন্ন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial