রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
সোমবার , ২২ এপ্রিল ২০২৪ | ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

কৃত্রিম সংকটে দাম বৃদ্ধি খাবার স্যালাইনের নেই বাজার তদারকি। 

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
এপ্রিল ২২, ২০২৪ ৬:২৭ অপরাহ্ণ

মোঃ শাহিনুর রহমান আকাশ  দুর্গাপুর প্রতিনিধি  :

 

তীব্র তাপদাহের মধ্যে নতুন করে আবহাওয়া অফিস ৭২ ঘন্টার হিট এলাট জারি করেছে । দেশের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে । তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন একদিকে স্থবির হয়ে পড়েছে নিম্ন আয়ের মানুষ। দেশে দেখা দিয়ে গরম জনিত কারণে নানা রোগ ।সরকারি হাসপাতালে খালি নেই শয্যা । রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সরজমিনে গিয়ে দেখা যায় রোগিদের জন্য বেড না পেয়ে হাসপাতালে মেজেতে নিচ্ছেন চিকিৎসা ।

 

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে রোগীর সংখ্যা বাড়ছে প্রতিদিন । এত রোগী থাকায় ব্যহত হচ্ছে চিকিৎসা সেবা ।

 

আর এই গরমে শরীর থেকে বের হচ্ছে ঘাম । যা শরীরের পানি শূন্যতা অভাব দেখা দিচ্ছে । শরীরের পানি শূন্যতা পূরণ করার জন্য মানুষ খাবার স্যালাইন ডাব ও বিভিন্ন প্রকার কমল পানীয় পান করছেন ।

আর এরই সুযোগ নিচ্ছে অসাধু ব্যবসায়ী ।

 

কৃত্রিম সংকট দেখা দিয়েছে স্যালাইনেল বাজারে । গত এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে সকল প্রকার স্যালাইনের দাম । অনেক জায়গায় দেখা গিয়েছে দাম বেশি দিয়েও পাচ্ছেন না খাবার স্যালাইন ।

 

রাজশাহী নগরীর শির‌ইল এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম তিনি জানান বাড়িতে ওনার ছেলে মেয়ে ও স্ত্রী অসুস্থ হাসপাতালে ভর্তি না করে বাড়িতে দিচ্ছেন চিকিৎসা । গতকাল সন্ধ্যায় খাবার স্যালাইন কিনতে গিয়ে কথাও পাননি খাবার স্যালাইন ‌। তীব্র সংকট দেখা দিয়েছে এস‌এমসি ওর স্যালাইন এন ।

শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে ভোক্তা অধিদপ্তর ।

শহরে দাম কিছুটা সহনীয় থাকলেও গ্রামের বাজার গুলো উলটো ।

গত দুই দিনের ব্যবধানে পাইকারিতে বেড়েছে সকল প্রকার সেলাই এর দাম । গত দুইদিন আগে বিক্রি হয়েছে ১৩০ টাকায় আর আজ তা বিক্রি হচ্ছে 140 থেকে১৫০ টাকায়

। নাম প্রকাশে অনেক কিছু এক স্যালাইন বিক্রতা জানান চাহিদার তুলনায় আমরা স্যালাইন পাচ্ছি কম যার কারণে দামটা একটু বেশি । শুধু তাই নয় দাম বৃদ্ধির পাশাপাশি রয়েছে নকল স্যালাইনে বাজার ভরপুর ।

অন্যদিকে গাছের ডাব গ্রাম থেকে ৫০ টাকার ডাব শহরে গিয়ে হচ্ছে ১৫০ থেকে ২০০ টাকা ।

রাজশাহীর দুর্গাপুর উপজেলা ও পুঠিয়া উপজেলার বিভিন্ন বাজারে ডাব যেন সোনার হরিণ । রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে প্রতি পিস ডাব বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকায় । নেই কোন প্রতিকা র । রোগীর স্বজনদের দাবি প্রসাশন অভিযান দিলেও থেমে নেই তাদের সিন্ডিকেট । প্রশাসন চলে যাবার পর চলে তাদের জরিমানার টাকা উঠাতে আরো বেশি দাম বৃদ্ধির প্রতিযোগিতা ।

 

সাধারণ জনগণের দাবি প্রতিনিয়ত যেন অভিযান অব্যাহত থাকে । রাজশাহী খাদ্য অধিদপ্তর ও ভোক্তার জানান কোথাও কোন ব্যক্তি যদি সিন্ডিকেড অনিয়ম করে তাহলে অভিযান অব্যাহত থাকবে ।

চিকিৎসকরা জানান এই গরমে যতটা সম্ভব জনসমাগম এড়িয়ে চলা ভালো পাশাপাশি ঘর থেকে প্রয়োজন ছাড়া ঘর থেকে না বের হবার পরামর্শ দেন । বেশি বেশি খাবার স্যালাইন ও বিশুদ্ধ পানি পান করার পরামর্শ দেন ।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ঈদের তারিখ নিয়ে জল্পনা, চাঁদ দেখার অপেক্ষায় দেশবাসী

দুর্গাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠিদের মাঝে বকনা গরু বিতরণ

লামায় ২৫ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে জিনামেজো টেকনিক্যাল ইন্সটিটিউটসহ ৪ উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন বীর বাহাদুর এম.পি

দিনাজপুরের খানসামা উপজেলায় দুই মাদকসেবী আটক

অবৈধভাবে সমুদ্রপথে ইতালী যাবার সময় নৌকাডুবিতে রাজৈরের দুই যুবকের মৃত্যু

রাজশাহীতে ডিবি ও থানা পুলিশের অভিযানে ৬ মাদক কারবারি গ্রেপ্তার: ইয়াবা, গাঁজা ও কোডিন সিরাপ উদ্ধার

রাজশাহীতে ডিবি ও থানা পুলিশের অভিযানে ৬ মাদক কারবারি গ্রেপ্তার: ইয়াবা, গাঁজা ও কোডিন সিরাপ উদ্ধার

গণমাধ্যমকর্মীদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সংবাদ প্রকাশের পরেও রাজশাহী সড়ক বিভাগে এখনো বহাল দূর্নীতিবাজ প্রকৌশলী হাকিম

রাজশাহীর বানেস্বরে পেঁয়াজের বীজ কিনে প্রতারণার শিকার অর্ধশত কৃষক

টিসিবির পণ্য পাচারের ভিডিও ধারণ করায় সাংবাদিককে পেটালেন কাউন্সিলর

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial