রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
বৃহস্পতিবার , ২২ ফেব্রুয়ারি ২০২৪ | ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

খাগড়াছড়িতে “বই পাঠ উৎসব” প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
ফেব্রুয়ারি ২২, ২০২৪ ১২:২৬ পূর্বাহ্ণ

খাগড়াছড়ি প্রতিনিধি:

মোহাম্মদ কেফায়েত উল্লাহ, খাগড়াছড়ি থেকে : খাগড়াছড়ি পার্বত্য জেলায় অনুষ্ঠিত ” বই পাঠ উৎসব” এর বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে । আজ দুপুরের দিকে খাগড়াছড়ি পুলিশ লাইন্স হাই স্কুল মাঠে সপ্তাহব্যাপী বই পাঠ উৎসবের সমাপনী অনুষ্ঠানে আলোচনা সভাশেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে খাগড়াছড়ি জেলা পুলিশ ও পুলিশ নারী কল্যাণ সমিতির উদ্যোগে বই পাঠের এ উৎসবের আয়োজন করা হয়।

 

জেলা পুলিশ সুপার মুক্তা ধর এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়ন লেডিস ক্লাবের সহ-সভানেত্রী ফারহানা চৌধুরী। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন লেডিস ক্লাবের সভানেত্রী রাবেয়া চৌধুরী।

 

 

আলোচনা সভায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, বইয়ের মধ্যে নিজেদের নিমগ্ন রাখতে হবে। বই কখনো মানুষকে হতাশ করেনা। বই মানুষকে হতাশার গভীর অন্ধকারের মধ্যে আশার আলো দেখায়।

 

লক্ষ্যের চূড়ায় পৌঁছানোর জন্য, সাফল্য লাভের জন্য,সামনে এগিয়ে যাওয়ার জন্য বই পড়তে উৎসাহিত করেন তারা এবং বই পড়া শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা বৃদ্ধি করবে মত ব্যক্ত করেন বক্তারা।

 

আলোচনা সভা শেষে সপ্তাহব্যাপী বই পাঠ উৎসব প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।

 

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মাহমুদা বেগম,অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসীম উদ্দিন,সহকারী পুলিশ সুপার সৈয়দ মুমিদ রায়হান,সদর থানা’র অফিসার্স ইনচার্জ তানভীর হাসান,পুলিশ লাইন্স হাই স্কুলের প্রধান শিক্ষক উত্তম কুমার নাথ,সদর থানার ওসি তদন্ত উৎপল বিশ্বাস,বিশ্বসাহিত্য কেন্দ্রের (ভ্রাম্যমাণ লাইব্রেরি) জেলা কর্মকর্তা আজিম উদ্দীনসহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

গুরুদাসপুরে মির্জা মাহমুদ খাল খননে অনিয়মের অভিযোগ

ষড়যন্ত্রমূলক মামলা দাবি: শান্তর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

জুলাই গণহত্যার আসামি মহিদুল হকের বিতর্কিত জামিন: আরএমপির ওপর চাপের অভিযোগ

রাজশাহীতে প্রতিপক্ষের হামলার শিশু আহত

খালেদা জিয়া বিএনপিকে জনগণের দলে পরিণত করেছেন: তোফাজ্জল হোসেন তপু

যুবদলের ছত্রছায়ায় শ্রমিক লীগ নেতার ‘সম্মানজনক সমাধান’?

শেখ হাসিনাকে হত্যাচেষ্টার মামলার মৃত্যুদণ্ডের আসামিদের খালাস

কাশিয়াডাঙ্গা থানার অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

৫০ গ্রাম গাঁজা সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

ফ্যাসিবাদের পতনের ২ বছর — শহীদদের স্মরণে রাসিক প্রশাসকের হৃদয়স্পর্শী বাণী

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial