রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
সোমবার , ২৩ সেপ্টেম্বর ২০২৪ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

তীব্র গরমে পথচারীদের মাঝে যুবদলের শরবত বিতরণ

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
সেপ্টেম্বর ২৩, ২০২৪ ৬:৫৬ অপরাহ্ণ

 

নিজস্ব প্রতিবেদন:

তীব্র দাবদাহে অতিষ্ঠ হয়ে উঠেছে রাজশাহীর মানুষ। সবচেয়ে বিপাকে পড়েছেন পথচারী ও শ্রমজীবীরা। জীবন জীবিকার তাগিদে তীব্র দাবদাহে বাহিরে আসতে হচ্ছে খেটে খাওয়া মানুষদের।

এসব মানুষদের কথা চিন্তা করে ঠান্ডা পানি ও শরবত বিতরণ কার্যক্রম শুরু করেছে রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি।

২৩ সেপ্টেম্বর সোমবার দুপুরে মহানগরীর কাশিয়াডাঙ্গায় আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরু করে রাজশাহী মহানগর যুবদলের নেতাকর্মীরা ।

এমন কার্যক্রমে যুবদলের নেতাকর্মীদের ধন্যবাদ জানাচ্ছেন স্থানীয়রা। তারা বলেন, এই গরমে বেশি বেশি তৃষ্ণা পায়। এছাড়া দূরদূরান্ত থেকে অনেকেই শহরে এসে হাঁপিয়ে যান। অন্তত এখান থেকে পানি পান করে সাধারণ মানুষ তৃষ্ণা মেটাতে পারবেন এবং একটু স্বস্তি পাবেন।

যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি বলেন, প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে সাধারণ মানুষ। এমন অবস্থায় খেটে খাওয়া শ্রমিক ও সাধারণ পথচারীদের একটু স্বস্তি দিতে বিনামূল্যে বিশুদ্ধ ঠান্ডা পানি ও শরবত বিতরণ করা হচ্ছে। দাবদাহ যতদিন থাকবে আমাদের এই কার্যক্রমও অব্যাহত থাকবে। এই তীব্র গরমে পথচারীদের সতেজ রাখতেই আমার এই উদ্যোগ।

 

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

আইনশৃঙ্খলা ও জনসেবায় ‘নতুন গতি’ প্রত্যাশা নগরবাসীর

সভাপতি আয়েশা, সম্পাদক ফাতেমা: ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন রাজশাহী জেলা কমিটি গঠিত

সভাপতি আয়েশা, সম্পাদক ফাতেমা: ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন রাজশাহী জেলা কমিটি গঠিত

রাজশাহী মহানগরীতে ‘নো হেলমেট, নো ফুয়েল’ বাস্তবায়ন করছে আরএমপি

রাজশাহীতে বিদেশি টাকার ছত্রছায়ায় টিকটকার রাজিয়ার মাদক সাম্রাজ্য!

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ২৪ ও মাদকদ্রব্য উদ্ধার

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৭ ও মাদকদ্রব্য উদ্ধার

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫ ও মাদকদ্রব্য উদ্ধার

বাগাতিপাড়ায় অপহরণ মামলা রেকর্ড করতে প্রেস কনফারেন্স

এ্যাড ভিশন বাংলাদেশের ক্লিন সিটি গ্রীণ সিটি ক্যাম্পেইন শুরু

সোনাইকান্দি ভোটকেন্দ্রে ফলাফল ঘোষণার অপেক্ষায় সমর্থকদের নামাজ আদায়

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial