রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
শনিবার , ৩০ মার্চ ২০২৪ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

দামকুড়া থানার অভিযানে রাজশাহী’র দুর্গম চর থেকে সাজাপ্রাপ্তসহ ওয়ারেন্টভুক্ত ৭ আসামি গ্রেপ্তার

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
মার্চ ৩০, ২০২৪ ১১:৩৩ অপরাহ্ণ

মো: আতিকুর রহমান আতিক, রাজশাহী:

রাজশাহী’র পদ্মা নদীর দুর্গম চর চরমাঝারদিয়াড় এলাকায় অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত ৩ আসামিসহ ওয়ারেন্টভুক্ত ৭ আসামিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) দামকুড়া থানা পুলিশ।

গতকাল ২৯ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ রাতভর অভিযান পরিচালনা করে মাদকসহ নারী ও শিশু নির্যাতন মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৭ আসামিকে গ্রেপ্তার করে।

সাজাপ্রাপ্ত গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মো: রিপন শেখ (২৮), মো: ফারুক হোসেন (২৬) ও মো: মনিরুল ইসলাম (৩৫)। গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিরা হলেন মো: হাবিবুর রহমান হাবিব (২৮), মো: নাইম শেখ (২০), মো: রাজীব ওরফে রাজিম (২৫) ও মো: মুসা (২৬)। তারা সকলেই রাজশাহী মহানগরীর দামকুড়া থানার চরমাঝারদিয়াড় এলাকার বাসিন্দা।

ঘটনা সূত্রে জানা যায়, আসামিদের বিরুদ্ধে মাদকসহ নারী ও শিশু নির্যাতন মামলায় গ্রেফতারি পরোয়ানা আরএমপি’র দামকুড়া থানায় মুলতবি ছিল। আসাদের গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করতে অভিযান অব্যাহত রাখে দামকুড়া থানা পুলিশ। কিন্তু আসামিদের বাড়ি দুর্গম চরাঞ্চলে হওয়ায় সহসায় আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হচ্ছিল না। গতকাল ২৯ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ রাতে তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন আসামিরা দামকুড়া থানার চরমাঝারদিয়াড় এলাকায় বাড়িতে অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে দামকুড়া থানার অফিসার ইনচার্জ মো: মইনুল বাশারের নেতৃত্বে দামকুড়া থানা পুলিশের একটি টিম আজ ৩০ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ (২৯ মার্চ দিবাগত) রাত সাড়ে ১২ টা থেকে সকাল সাড়ে ৬ টা পর্যন্ত অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

পত্নীতলায় মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

বিশিষ্ট সাংবাদিক স ম জিয়াউর রহমান ভয়েস অব সুন্দরবনের চট্টগ্রাম ব্যুরো নিযুক্ত 

নাটোর জেলা কেন্দ্রীয় প্রেসক্লাবের সাংগঠনিক সভা ও বেসিক প্রশিক্ষণ অনুষ্ঠিত 

সিরাজগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা 

বিজয় দিবস-২০২৪ এ পুষ্পার্ঘ অর্পণসহ রাকাব’র বিভিন্ন কর্মসূচি পালন

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৮ ও মাদকদ্রব্য উদ্ধার

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সাবেক মেয়র এম. মনজুর আলমের বিনম্র শ্রদ্ধা

মতবিনিময় ও স্মারকলিপি গ্রহণকালে জেলা পরিষদের চেয়ারম্যান 

নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ, প্রশ্ন করায় সাংবাদিককে হুমকি

‘আওয়ামী পুনর্বাসনের চেষ্টা বন্ধ ও পুরাতন কমিটি পুনর্বহালের দাবিতে সিবিএ’র সংবাদ সম্মেলন’

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial