রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
বৃহস্পতিবার , ১২ ফেব্রুয়ারি ২০২৬ | ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

দুপুর ২টা পর্যন্ত রাজশাহীতে ভোটগ্রহণ ৪৬.১৬ শতাংশ

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
ফেব্রুয়ারি ১২, ২০২৬ ৩:২৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে রাজশাহী অঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি ২০২৬) দুপুর ২টা পর্যন্ত প্রাপ্ত পরিস্থিতি প্রতিবেদন অনুযায়ী জেলায় গড় ভোটগ্রহণের হার দাঁড়িয়েছে ৪৬.১৬ শতাংশ।

সিনিয়র জেলা নির্বাচন অফিসার, রাজশাহী জানান, মোট ৭৭৮টি ভোটকেন্দ্রে ২২ লাখ ৯২ হাজার ১১৮ জন ভোটারের মধ্যে ভোটগ্রহণ অব্যাহত রয়েছে। দুপুর ২টা পর্যন্ত আসনভিত্তিক ভোটগ্রহণের চিত্র অনুযায়ী—রাজশাহী-১ আসনে ১৫৯টি কেন্দ্রে ৪ লাখ ৬৮ হাজার ৭৮০ জন ভোটারের মধ্যে ৪৫ শতাংশ, রাজশাহী-২ আসনে ১১৫টি কেন্দ্রে ৩ লাখ ৬৯ হাজার ৫৬৪ জন ভোটারের মধ্যে ৪৫ শতাংশ, রাজশাহী-৩ আসনে ১৩১টি কেন্দ্রে ৮ লাখ ২৩ হাজার ৭৩৮ জন ভোটারের মধ্যে ৪৪ শতাংশ, রাজশাহী-৪ আসনে ১২২টি কেন্দ্রে ৩ লাখ ১৯ হাজার ৯০৯ জন ভোটারের মধ্যে ৪৯ শতাংশ, রাজশাহী-৫ আসনে ১৩২টি কেন্দ্রে ৩ লাখ ৫৩ হাজার ১৭৩ জন ভোটারের মধ্যে ৪৮ শতাংশ এবং রাজশাহী-৬ আসনে ৩ লাখ ৫৬ হাজার ৯৫৪ জন ভোটারের মধ্যে ৪৬ শতাংশ ভোটগ্রহণ হয়েছে।

এদিকে নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে, এখন পর্যন্ত বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ভোটকেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন এবং ভোটারদের উপস্থিতিও সন্তোষজনক বলে জানানো হয়েছে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে প্রতিপক্ষের হামলার শিশু আহত

নির্বাচনের আগে উপজেলা-পৌর প্রশাসক বদলাবে না: মীর শাহে আলম

বাগমারায় র‌্যাবের অভিযানে উদ্ধারকৃত দেশীয় অস্ত্র

আধিপত্য বিস্তারের প্রস্তুতি? বাগমারায় দেশীয় অস্ত্রের বড় মজুদ উদ্ধার র‌্যাবের অভিযানে

মোহনপুরে সড়কে ঝরল তিন প্রাণ, আহত ৪ জন হাসপাতালে

বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতি চর্চা কেন্দ্র গড়ে তুলতে রাজশাহীতে মানববন্ধন

আগে বানাতো জামায়াত বিএনপি’ এখন বানায় আ’লীগ

প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ গড়ার উদ্যোগ নেওয়া হচ্ছে: মাহফুজুর রহমান রিটন

কালকিনিতে দিনদুপুরে আ.লীগ নেতাকে কুপিয়ে জখম

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে লাইসেন্স বিহীন ব্যবসায়ীকে অর্থদণ্ড

রাজশাহীতে মৃত ব্যাক্তির জমি গোপনে বিক্রয়ের অভিযোগ

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial