রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
বুধবার , ২৫ মার্চ ২০২৬ | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

দৌলতদিয়ায় বাস পদ্মায় পড়ে নিখোঁজের আশঙ্কা, উদ্ধার তৎপরতা চলছে

প্রতিবেদক
সৌরভ ইসলাম, প্রতিনিধি
মার্চ ২৫, ২০২৬ ১১:৫৮ অপরাহ্ণ

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় যাত্রীবোঝাই একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে গেছে। এতে হতাহত ও নিখোঁজের আশঙ্কা করা হচ্ছে।
বুধবার (২৫ মার্চ) বিকেল সোয়া ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের এজিএম সালাহউদ্দিন জানান, সৌহার্দ্য পরিবহনের একটি বাস পন্টুনে থাকা অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে ডুবে যায়। বাসটিতে ৫০ জনের বেশি যাত্রী ছিলেন বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)-এর আরিচা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রবিউল আলম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থলে যাচ্ছেন। হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বাসটি ফেরিতে ওঠার অপেক্ষায় পন্টুনে ছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সেটি নদীতে পড়ে যায়। এ সময় উপস্থিত লোকজন দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করেন। কয়েকজন যাত্রী ভেসে উঠলে তাদের রশি ও লাইফবয় ছুড়ে দিয়ে উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানিয়েছে, বাসটি প্রায় ৩০ ফুট গভীরে তলিয়ে গেছে। গোয়ালন্দ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও আরিচা স্টেশনের ডুবুরি দল উদ্ধার কাজ চালাচ্ছে। পাশাপাশি ঢাকা ও ফরিদপুর থেকে আরও দুটি ডুবুরি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্র ও বেঁচে যাওয়া যাত্রীদের ভাষ্য অনুযায়ী, দুর্ঘটনার পরপরই পাঁচ থেকে সাতজন যাত্রী সাঁতরে বের হতে সক্ষম হন।
এদিকে উদ্ধারকারীরা পানির নিচে বাসটির অবস্থান শনাক্ত করেছেন। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর উদ্ধারকারী জাহাজ ‘হামজা’র সহায়তায় বাসটি উত্তোলনের চেষ্টা চলছে।

সর্বশেষ - বিনোদন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial