রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
বুধবার , ৩ এপ্রিল ২০২৪ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

পতেঙ্গা থানা আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে বঙ্গবন্ধু সৈনিক লীগের মতবিনিময় 

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
এপ্রিল ৩, ২০২৪ ৩:০৭ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিনিধি: 

নগরের পতেঙ্গা থানা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে বঙ্গবন্ধু সৈনিক লীগ চট্টগ্রাম মহানগর কমিটির এক মতবিনিময় সভা গতকাল ২ এপ্রিল মঙ্গলবার রাতে নগরের এম এ আজিজ উদ্যান সংলগ্ন ৪০ নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

বঙ্গবন্ধু সৈনিক লীগ চট্টগ্রাম মহানগর কমিটির সিনিয়র সদস্য মোহাম্মদ বাবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন পতেঙ্গা থানা আওয়ামী লীগের আহ্বায়ক মো আব্দুল হালিম। প্রধান বক্তা ছিলেন বঙ্গবন্ধু সৈনিক লীগ চট্টগ্রাম মহানগর কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফোরকান। বিশেষ অতিথি ছিলেন পতেঙ্গা থানা আওয়ামী লীগের সদস্য নুর মোহাম্মদ, মো : নুরুল হুদা, মোহাম্মদ আজিম, মো : আলী আজগর অনিক, ৪১ নং ওয়ার্ড যুব লীগের সভাপতি মো : মাইনুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মৌলানা মোহাম্মদ মনির, ইপিজেড শ্রমিক লীগ নেতা আবুল বশর রুবেল, দৈনিক যায়যায়কাল এর সহ সম্পাদক মো : সেলিম উদ্দিন ডিবলু ।

 

সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু সৈনিক লীগ বঙ্গবন্ধুর আদর্শবাহী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্ণমানে অতন্দ্র প্রহরী ও সাহসী সিপাহশালা। আগামীর স্মার্ট বাংলাদেশ গড়তে আওয়ামী লীগের সাথে ঐক্যবদ্ধ হয়ে সবসময়ই দল ও সংগঠনের সকল কর্মকান্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সভায় বক্তারা আরও বলেন, পতেঙ্গা থানা, ৪০ ও ৪১ নং ওয়ার্ড আওয়ামী লীগ, যুব লীগ ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দের সাথে সমন্বয় করে আগামীতে সম্মেলনের মাধ্যমে পতেঙ্গা থানা বঙ্গবন্ধু সৈনিক লীগের কমিটি গঠন করা হবে।

 

 

সংগঠনের সদস্য ফারুক আহমেদ নাসিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সৈনিক লীগ চট্টগ্রাম মহানগর কমিটির যুগ্ম আহ্বায়ক সৈয়দ মোহাম্মদ মোজাম্মেল হক মিলন, মো : শাহ আলম সিকদার, কার্য নির্বাহী সদস্য স ম জিয়াউর রহমান, ইন্জিনিয়ার মোহাম্মদ এমরান, মোহাম্মদ ফেরদৌস, মোহাম্মদ জসিম উদ্দিন, ফারুক মাহমুদ, মোহাম্মদ আরিফ আকবর, মোহাম্মদ আলী প্রমুখ।

মতবিনিময় সভা শেষে বঙ্গবন্ধু সৈনিক লীগ চট্টগ্রাম মহানগর কমিটির পক্ষ থেকে পতেঙ্গা থানা আওয়ামী লীগ নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে হারিয়ে যাওয়া শিশুকে উদ্ধার করেছে আরএমপি’র শাহমখদুম থানা পুলিশ

রাজশাহীতে ২১ তলা ভবন নির্মাণে ক্ষতির অভিযোগ, পাওনা টাকা চাইতেই প্রাণনাশের হুমকি

রাজশাহীর পুঠিয়ার এক মেয়ে ফেসবুকে ভিডিও পোস্ট করে আত্মহত্যা

রাজনীতিতে পরিত্যক্ত মানুষ গুলোর ব্যাঙের মত আওয়াজ বড় -পররাষ্ট্র মন্ত্রী

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২ ও মাদকদ্রব্য উদ্ধার

রাজশাহীতে সড়ক পরিবহন গ্রুপের মরণোত্তর সহায়তা: পরিবারের হাতে ২ লাখ টাকার চেক

বনানী বাংলা সাহিত্য পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন

পবা থানার অভিযানে ৯ জুয়াড়ি গ্রেপ্তার; জুয়ার সরঞ্জামাদি উদ্ধার

প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ

জাল দলিলে জমি দখলের অভিযোগ সাবেক কাউন্সিলর পল্টুর বিরুদ্ধে

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial