রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
শনিবার , ৭ মার্চ ২০২৬ | ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

বিমানের বোয়িং ৭৮৭-৯ উড়োজাহাজে বারবার যান্ত্রিক ত্রুটি, নিরাপত্তা ঝুঁকিতে ভিভিআইপি ফ্লাইট

প্রতিবেদক
সৌরভ ইসলাম, প্রতিনিধি
মার্চ ৭, ২০২৬ ৯:৪৯ অপরাহ্ণ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৮৭-৯ উড়োজাহাজে বারবার যান্ত্রিক ত্রুটি এবং রক্ষণাবেক্ষণে অনিয়মের তথ্য পাওয়া গেছে। বিমানের ইঞ্জিনিয়ারিং ও নিরাপত্তা সংশ্লিষ্ট বিভাগগুলোর মধ্যে সমন্বয়ের ঘাটতির কারণে উড়োজাহাজটি বড় ধরনের নিরাপত্তা ঝুঁকির মধ্যে ছিল বলে তদন্তে উঠে এসেছে।

উল্লেখ্য, একই উড়োজাহাজ ব্যবহার করে ২০২৫ সালের ২৫ ডিসেম্বর ভিভিআইপি ফ্লাইট পরিচালনা করা হয়, যেখানে তৎকালীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান যাত্রী হিসেবে ছিলেন।

ঘটনাটি তদন্তে বিমান কর্তৃপক্ষ একটি কমিটি গঠন করে। কমিটির প্রধান ছিলেন বিমানের উপপ্রধান প্রকৌশলী (বেস মেইনটেন্যান্স) মো. মনসুরুল আলম। সদস্য সচিব ছিলেন ব্যবস্থাপক (ফাইন্যান্স) আবদুল্লাহ আল মামুন এবং সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন উপমহাব্যবস্থাপক, প্রশিক্ষণ (এয়ারক্রাফট/অ্যারো) মো. জুবিয়ারুল ইসলাম।

তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, গত ৯ ও ১৭ ডিসেম্বর উড়োজাহাজটির রক্ষণাবেক্ষণ কার্যক্রমে একাধিক অনিয়ম ঘটে। ১০ ডিসেম্বর মাত্র দুই থেকে আড়াই ঘণ্টার মধ্যে রক্ষণাবেক্ষণের কাজ শেষ করা হয়, যা বোয়িং ৭৮৭-৯ উড়োজাহাজের নির্ধারিত সময়ের তুলনায় অস্বাভাবিকভাবে কম। এছাড়া ত্রুটি নির্ণয় ও কার্যকারিতা পরীক্ষার বিস্তারিত লগ এবং সংশ্লিষ্ট জনবলের রেকর্ডও উপস্থাপন করা হয়নি, যা তদন্ত কমিটির মতে গুরুতর অনিয়ম।

প্রতিবেদনে আরও বলা হয়, ১৫ দিনের মধ্যে একই ত্রুটি তিনবার দেখা দিলেও সেটিকে পুনরাবৃত্তিমূলক ত্রুটি হিসেবে চিহ্নিত করা হয়নি। ২১ ডিসেম্বর লন্ডন থেকে সিলেটগামী বিজি-২০২ ফ্লাইট আকাশে থাকার সময় আবারও ভিএফএসজি বিকল হয়ে যায়। এতে অগ্নিকাণ্ড বা গিয়ারবক্সে বড় ধরনের ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছিল বলে উল্লেখ করা হয়েছে।

তদন্তে আরও বলা হয়েছে, ভুল ত্রুটি নির্ণয়ের কারণে এমন একটি উড়োজাহাজ ভিভিআইপি ফ্লাইটে ব্যবহৃত হওয়ায় বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি হয়েছিল।

এদিকে বারবার যন্ত্রাংশ প্রতিস্থাপন, অন্য বিমান থেকে যন্ত্রাংশ খুলে আনা, অতিরিক্ত জনবল নিয়োগ এবং পরিবহন ব্যয়ের কারণে প্রায় ২৬ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তদন্ত প্রতিবেদনে বিমানের দুই প্রকৌশলী হীরালাল ও মো. সাইফুজ্জামান খানের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। কমিটির মতে, কম ফুয়েল প্রেসারের সতর্কবার্তা পাওয়ার পরও উড়োজাহাজটিকে ফ্লাইটের জন্য ছাড়পত্র দেওয়া গুরুতর সিদ্ধান্তগত ত্রুটি। এ ঘটনায় তাদের বিরুদ্ধে দায় নির্ধারণ ও জবাবদিহিতা নিশ্চিত করার সুপারিশ করা হয়েছে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

কৃত্রিম সংকটে দাম বৃদ্ধি খাবার স্যালাইনের নেই বাজার তদারকি। 

আলহাজ্ব সুজাউদ্দৌলা কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

পবা থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ফ্লাইটে বোমা হুমকি— শাহ মখদুম বিমানবন্দরে মাঠে নামে সেনা–নৌ–র‍্যাব–পুলিশসহ ১২ সংস্থা

মোহনপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা আনায় নারী সদস্যকে নির্যাতন

রাজশাহীতে প্রথমবারের মত হতে যাচ্ছে মুসলিম লাইফ স্টাইল এক্সপো

জুম্মা জাবের ও রাকসু জিএস আম্মারের ওপর গুলির প্রতিবাদে উত্তাল রাবি

জুম্মা জাবের ও রাকসু জিএস আম্মারের ওপর গুলির প্রতিবাদে উত্তাল রাবি

রাজনীতির ছায়ায় দখলদারি: মহিলাদল নেত্রীর পরিবারের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠান দখল ও লুটপাটের গুরুতর অভিযোগ

নারী কেলেংকারীসহ অনিয়ম দূর্নীতির মহাৎসবে চলছে পশ্চিমাঞ্চল রেলে

১৮ বছর পর রাজশাহী প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন 

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial