রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
মঙ্গলবার , ৩ সেপ্টেম্বর ২০২৪ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

বৈষম্যহীন, নিরাপদ, মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জাতীয়তাবাদী যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত 

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
সেপ্টেম্বর ৩, ২০২৪ ৭:২১ অপরাহ্ণ

মোঃ সাকিবুল ইসলাম স্বাধীন, রাজশাহী: 

রাজশাহী বিভাগ যুবদল আয়োজিত বৈষম্যহীন, নিরাপদ, মানবিক বাংলাদেশ গড়ায় জাতীয়তাবাদী যুবদলের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) বেলা ১২ টায় রাজশাহী সাহেব বাজার মুনলাইট গার্ডেনে রাজশাহী বিভাগীয় যুবদল আয়োজিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মাহাফুজুর রহমান রিটনের সভাপতিত্বে সদস্য সচিব রফিকুল ইসলাম রবি’র সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন।

 

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল ডিকো, নাটোর জেলার হাই তালুকদার, পাবনার ইলিয়াস আহমেদ হিমেল, মাসুদুর রহমান সুজন ও শাহজাহান ফিকীর শুভ্র, সদস্য সচিব হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের রফিকুল ইসলাম রবি,জেলা যুবদলের আহবায়ক মাকসুদর রহমান সজন, জেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম টুটুল, চাঁপাইনবাবগঞ্জ যুবদলের গোলাম কিবরিয়া শাওন, বগুড়া’র জাহাঙ্গীর আলম, নাটোরের আনিসুর রহমান আনিস, রাজশাহী জেলার রেজাউল করিম মুকুল, নওগাঁ’র রুহুল আমিন মুক্তার, পাবনার মনির আহমদ, জয়পুরহাটের আদনান হোসেন, সিরাজগঞ্জের মুরাদুজ্জামান মুরাদ প্রমূখ। এছাড়াও রাজশাহী বিভাগের প্রতিটি জেলা যুবদলের নেত্রীবৃন্দসহ প্রায় হাজার হাজার নেতাকর্মী উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

 

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন বলেন, দলে কোনো অনুপ্রবেশকারীদের স্থান দেওয়া যাবে না। কোনো প্রকার দখলদারি, চাঁদাবাজি করা যাবে না। আগামী নির্বাচন অবাদ সুষ্ঠু করতে সর্তক অবস্থানে থেকে দলীয় কার্যক্রম চালিয়ে যেতে হবে। দখলদারি, চাঁদাবাজির অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। দলের ভাবমূর্তি নষ্ট হয় এমন কাজ কর্ম থেকে বিরত থাকতে হবে। দলকে সুসংগঠিত করে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক উপায়ে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে।

 

উত্ত সভার আয়োজনের দায়িত্বে ছিলেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, তাঁর সহযোগিতায় ছিলেন জেলা যুবদলের আহবায়ক মাকসুদর রহমান সজন ও জেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম টুটুল ।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

বাগমারায় সাংবাদিককে হত্যার হুমকি-থানায় অভিযোগ দাখিল

দুধায় খাল প্রকল্পের সুফল পাবেন প্রান্তিক কৃষকরা-এমপি ওমর ফারুক চৌধুরী 

আরএমপি ডিবি’র অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; গ্রেপ্তার ২

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১০ ও মাদকদ্রব্য উদ্ধার

আরএমপি’র কাটাখালী থানা পুলিশের পৃথক অভিযানে হেরোইন উদ্ধার; গ্রেপ্তার 

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৭ ও মাদকদ্রব্য উদ্ধার

গুরুদাসপুরে মির্জা মাহমুদ খাল খননে অনিয়মের অভিযোগ

ছাত্রলীগের ১০ দিনে 5 লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচি 

অবৈধ পুকুর খনন রোধে কঠোর এসি ল্যান্ড লায়লা : সিন্ডিকেট কোণঠাসা

পুলিশ লাইন্স মাঠে জমজমাট কাবাডি ফাইনাল, চ্যাম্পিয়ন রাজশাহী জেলা

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial