রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
সোমবার , ৫ আগস্ট ২০২৪ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

রাজনীতিতে আর ফিরবে না শেখ হাসিনা – সজীব ওয়াজেদ জয়

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
আগস্ট ৫, ২০২৪ ৯:১১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

রাজনীতিতে আর কোনদিন ফিরবেন না শেখ হাসিনা। এমনটাই জানিয়েছেন তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়।

 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে জয় বলেছেন, এত কঠোর পরিশ্রমের পরও সংখ্যালঘুরা তাঁর বিরুদ্ধে যেতে পারে—এটা ভেবে তিনি খুবই হতাশ হয়েছেন।

 

বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের নিউজ আওয়ারের সঙ্গে কথা বলার সময় সজীব ওয়াজেদ জয় জানান, তাঁর মা রোববার থেকেই পদত্যাগ করার কথা বিবেচনা করছিলেন এবং পরিবারের অন্যান্য সদস্যরা জোর দেওয়ার পর তিনি নিজের সুরক্ষার জন্য দেশ ছেড়েছেন।

 

শেখ হাসিনার উপদেষ্টা জয় আরও বলেন, ‘তিনি (শেখ হাসিনা) বাংলাদেশকে বদলে দিয়েছেন। যখন তিনি ক্ষমতা গ্রহণ করেন তখন বাংলাদেশ একটি ব্যর্থ রাষ্ট্র হিসেবে বিবেচিত হয়। এটি একটি দরিদ্র দেশ ছিল। কিন্তু আজ বাংলাদেশ এশিয়ার উদীয়মান বাঘ হিসেবে বিবেচিত। তিনি খুবই হতাশ।’

 

বিক্ষোভকারীদের দমনে শেখ হাসিনা সরকার কঠোর মনোভাব দেখিয়েছে এই অভিযোগ অস্বীকার করে জয় আন্দোলনকারীদের ইঙ্গিত করে বলেন, ‘আপনারা গতকাল ১৩ জন পুলিশ সদস্যকে পিটিয়ে মেরেছেন। সুতরাং, জনতা যখন মানুষকে পিটিয়ে হত্যা করছে তখন পুলিশ কি করবে বলে আপনি আশা করেন?’

 

উল্লেখ্য, সরকারবিরোধী বিক্ষোভে এখন পর্যন্ত কয়েক শ মানুষ মারা গেছেন। যাদের অধিকাংশই বিক্ষোভকারী।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী মহানগরীতে ৮ অপহরণকারী গ্রেপ্তার

নওগাঁর ধামইরহাট -পত্নীতলা আসনের পরিকল্পনা প্রতিমন্ত্রীর হয়েছেন শহিদুজ্জামান সরকার এমপি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বৃদ্ধকে আগুনে পুরিয়ে হত্যা মামলার সন্দেহভাজন আসামী রুহুল আমিন কালু গ্রেফতার

সিএমপি কমিশনারের সাথে দৈনিক আনন্দ বার্তার সম্পাদকের শুভেচ্ছা বিনিময় 

রাজশাহীর স্বাস্থ্য খাতে আমূল পরিবর্তনের আশ্বাস জামায়াত প্রার্থী ডা. জাহাঙ্গীরের

চট্টগ্রামে ধরার আলোচনা সভা অনুষ্ঠিত : এডভোকেট রানা দাশগুপ্ত আহ্বায়ক ও শারুদ নিজাম সদস্য সচিব 

বিনা পয়সায় হাজারো শিশুর নাট্যগুরু, চিরবিদায় নিলেন রাজশাহীর সংস্কৃতির প্রাণপুরুষ

রাজশাহী মহানগর যুবদলের আংশিক কমিটি ঘিরে তুমুল বিতর্ক, সোশ্যাল মিডিয়ায় ক্ষোভের ঝড়

নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পেল সেনা কর্মকর্তারা

শিক্ষায় একুশে পদকে ভূষিত হওয়ায় অধ্যাপক ড জিনবোধি ভিক্ষুকে মিরসরাই সম্মিলিত বৌদ্ধ সমাজের শুভেচ্ছা 

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial