রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
শুক্রবার , ২৫ অক্টোবর ২০২৪ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

রাজশাহী জেলা ট্রাক, ট্যাংকলরী, ট্রাক্টর, শ্রমিক ইউনিয়নের তলবী সভা

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
অক্টোবর ২৫, ২০২৪ ৭:৩৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী জেলা ট্রাক, ট্যাংকলরী কাভার্ডভ্যান ও ট্রাক্টার শ্রমিক ইউনিয়ন কর্তৃক এক তলবী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৪ অক্টোবর সকাল ১১ টায় নগরীর শাহ মখদুম থানার অন্তর্গত শহীদ জিয়া শিশু পার্ক সংলগ্ন একটি কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভাতে উপস্থিত ছিলেন বিভাগীয় শ্রম দপ্তর রাজশাহীর দুইজন প্রতিনিধি এবং সভাপতিত্ব করেন মাইনুল হক মানা ।

উক্ত সভায় মোঃ মাইনুল হক মানা বলেন-বিগত কমিটি আওয়ামী লীগের নেতারা জোর করে দখল করেছিল। তারা কমিটির লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছে কমিটিকে কোন হিসাব দেয় নাই আমরা এরকম কমিটি চাইনা। তারা বহু শ্রমিকদেরকে ঠিকমতো তাদের ভাতা প্রদান করে নাই। তারা রাস্তাতে চাঁদাবাজি সহ আরো বিভিন্ন অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

তিনি আরোও বলেন, যে নেতাকে ফোন করে কোন বিপদে পাশে পাবেন না সে নেতাকে ভোট দেওয়ার দরকার নাই। আমরা চাই প্রত্যেকটা শ্রমিকের বিপদে আপদে পাশে থাকতে তাদের ন্যায্য অধিকার, তাদের বিবাহ ভাতা, মৃত্যু ভাতা, শিক্ষা ভাতা সহ প্রত্যেকটা ভাতা তাদেরকে বুঝিয়ে দিতে।

তিনি উপস্থিত শ্রমিক জনতার সামনে পূর্বের আওয়ামী লীগের চাঁদাবাজি কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন করে অন্তর্বর্তীকালীন কমিটির ঘোষণা করেন। এতে উপস্থিত শ্রমিক জনতা নতুন কমিটি ঘোষণা করার পক্ষে রায় দেন।

কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন, মাইনুল হক মানা ও মিজানুর রহমান মধু, এছাড়াও পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন।

উক্ত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলাল উদ্দীন , সাজ্জাদ হোসেন, আব্দুল আলী, মোজাম্মেল হক বাবু , সাইফুল ইসলাম সহ জেলার বিভিন্ন উপজেলার ট্রাক লরি ট্রাক্টার শ্রমিক ও সদস্যবৃন্দরা।

উক্ত তলবী সভা পরিচালনা করেন মোঃ মিজানুর রহমান মধু, অনুষ্ঠান শেষে উপস্থিত সবার মাঝে খাবার বিতরণ করা হয়।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

সংস্কারের বিপক্ষে থাকা কোনো শক্তির সঙ্গে জোট হবে না — নাহিদ ইসলাম

রাজশাহীতে বিএনপি নেতার বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ

শাহমখদুম থানার অভিযানে নিখোঁজ আদিবাসী নারী উদ্ধার

রাজশাহীর হিমাগারে তরুণ-নারী-কিশোরীর শরীরে সেফটি পিন ফুটিয়ে নির্যাতন

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩ ও মাদকদ্রব্য উদ্ধার

চট্টগ্রামে সুইডেনের রাজকুমারী ভিক্টোরিয়া শুনলেন জলবায়ু অভিঘাতের ফলে বাস্তুচ্যুত জনগোষ্ঠীর লড়াই এর কথা

খালেদা জিয়া বিএনপিকে জনগণের দলে পরিণত করেছেন: তোফাজ্জল হোসেন তপু

এইচএসসি পরীক্ষা উপলক্ষ্যে আরএমপি’র নোটিশ জারি

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪ ও মাদকদ্রব্য উদ্ধার

বালিয়াডাঙ্গীতে ৬০০শত পিজ ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ী আটক

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial