রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
বৃহস্পতিবার , ৫ ডিসেম্বর ২০২৪ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

রাজশাহী মহানগরীতে সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ২০ জন

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
ডিসেম্বর ৫, ২০২৪ ১:২৫ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীতে সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ২০ জন

7 hours ago

আরএমপি নিউজ : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অভিযানে ৫ আগস্ট ২০২৪ খ্রিষ্টাব্দ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ২০ জনকে আটক করা হয়েছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ৫ জন, মাদক মামলায় ৮ জন, অন্যান্য অপরাধে ২ জন এবং ওয়ারেন্টভূক্ত ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তারকৃতরা হলেন মো: শাহিনুর ইসলাম, মো: তুহিনুজ্জামান তুহিন, মো: মৃদুল, মো: জাহাঙ্গীর আলম ও কামরুল হাসান সাইমন ।

রাজশাহী মহানগরীর শাহিনুর ইসলাম কর্ণহার থানার বিলনেপাল পাড়ার মো: সেরাজুল ইসলামের ছেলে। সে পবা উপজেলার স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি, তুহিন বেলপুকুর থানার পশ্চিম জামিরা গ্রামের আব্দুর রহমানের ছেলে। সে পুঠিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি। মৃদুল মতিহার থানার কাজলা এলাকার মো: মুকুটের ছেলে। সে মহানগর ছাত্রলীগের সাবেক উপ-প্রচার সম্পাদক। মো: জাহাঙ্গীর আলম বোয়ালিয়া মডেল থানার উপশহর নিউমার্কেট এলাকার মো: হযরত আলীর ছেলে। কামরুল হাসান ছাত্রলীগ এর স্বাস্থ্য ও চিকিৎসা সেবা বিষয়ক সাবেক সম্পাদক সে পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার চিনঘোরিয়া গ্রামের মো: কালাম হাওলাদারের ছেলে। বর্তমানে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার বহরমপুর এলাকার বাসিন্দা।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানায় আতাউর রহমান বাঁধনের বৃক্ষ রোপণ কর্মসূচি 

ফারাজ ও আফিফার বিয়ে: গুলশানের নৈশ ভোজে রাষ্ট্রপতি, স্পিকার ও প্রধান বিচারপতি

সভাপতি আয়েশা, সম্পাদক ফাতেমা: ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন রাজশাহী জেলা কমিটি গঠিত

সভাপতি আয়েশা, সম্পাদক ফাতেমা: ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন রাজশাহী জেলা কমিটি গঠিত

মিছিলে গুলিবিদ্ধ যুবদল নেতা বুলেট মিলনের কর্মসংস্থানের দাবি

মাছ চুরি ও প্রতারণার মামলায় সরদার জান মোহাম্মদ আটক

হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারীর ফাতেহা শরীফ অনুষ্ঠিত 

বাঁশখালীতে মৎস্যজীবী লীগের নেতা গ্রেপ্তার

আবারও রাজশাহীতে পুকুর রক্ষায় এলাকাবাসীর মানববন্ধন 

বিনা প্রতিদ্বন্দ্বীয় মেয়র হচ্ছেন শায়লা পারভীন

এ্যাড ভিশন বাংলাদেশের ক্লিন সিটি গ্রীণ সিটি ক্যাম্পেইন শুরু

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial