রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
শুক্রবার , ১৫ মার্চ ২০২৪ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

সড়কে কাউকে চাঁদাবাজি করতে দেয়া হবেনা : জেলা পুলিশ সুপার

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
মার্চ ১৫, ২০২৪ ১:১৭ পূর্বাহ্ণ

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম  :

জেলা পুলিশ সুপার (এসপি) এস.এম শফিউল্লাহ বিপিএম (সেবা) বলেন, সড়কে চলাচলকারী গ্রাম সিএনজি অটোরিক্সা, গণপরিবহণ, ট্রাক, পণ্য পরিবহণ থামিয়ে পুলিশ, হাইওয়ে পুলিশ, প্রতিনিধি বা কোন সংগঠনের নামে কাউকে চাঁদাবাজি করতে দেয়া হবেনা। যারা চাঁদাবাজি করবে তাদেরকে আউনের আওতায় আনা হবে। সড়কে যানজট নিরসনেও পুলিশ ব্যবস্থা নেবে।

পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদ-উল ফিতর উপলক্ষে সড়কে চাদাঁবাজি বন্ধকরণ ও যানজট নিরসনের লক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ আব্দুল মান্নানের নেতৃত্বে গণ ও পণ্য পরিবহণের নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় কালে জেলা পুলিশ সুপার (এসপি) নগরীর ষোলশহরস্থ তার কার্যালয়ে গতকাল ১৪ মার্চ এসব কথা বলেন ।

মতবিনিময়কালে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ আব্দুল মান্নান বলেন, পবিত্র রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে পণ্য পরিবহণে চাঁদাবাজি ও আসন্ন ঈদে ফায়দা লুটতে গণপরিবহণে বিআরটিএ’র নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করলে কেন্দ্রীয় মালিক সমিতির পক্ষ সাংগঠনিকভাবে ব্যবস্থা নেয়া হবে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা সড়ক পরিবহণ মালিক গ্রুপের মহাসচিব হাজী মুহাম্মদ ইউনুস কোম্পানী, জেলা পণ্য পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক কে.এম মহিউদ্দিন, জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সহ-সভাপতি মোহাম্মদ নুুরুল ইসলাম, সহ-সভাপতি মোহাম্মদ দিদার, সাধারণ সম্পাদক মোহাম্মদ জাফর উদ্দিন চৌধুরী, আন্তঃজেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ ইলিয়াস, হালকা মোটরযান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন, সিএনজি-অটোরিক্সা মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক, সিটি বাস মালিক সমিতির কার্যকরী সভাপতি মোহাম্মদ জাফর, জেলা পণ্য পরিবহন মালিক গ্রুপের অর্থ সম্পাদক মোহাম্মদ হোসেন তালুকদার, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মিলন প্রমূখ।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে দুই ভারতীয় নাগরিকের ভুয়া জন্মসনদ,জমি দখলের অভিযোগ

ফটিকছড়ি ও চট্টগ্রাম শহরের সাধারণ মানুষের কাছে আতংকের নাম ছরোয়ার চেয়ারম্যান

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মনোনীত হলেন মাহফুজুর রহমান রিটন

রাজপাড়া থানায় দ্বি-বার্ষিক পরিদর্শনে আরএমপি কমিশনার ফয়েজুল কবির

পতেঙ্গা থানা আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে বঙ্গবন্ধু সৈনিক লীগের মতবিনিময় 

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ৪ ও মাদকদ্রব্য উদ্ধার

নওগাঁর ধামইরহাট -পত্নীতলা আসনের পরিকল্পনা প্রতিমন্ত্রীর হয়েছেন শহিদুজ্জামান সরকার এমপি

চট্টগ্রাম বন্দরে রপ্তানিমুখী পণ্যবাহী কন্টেইনার স্ক্যানার স্থাপন চট্টগ্রাম বন্দরের স্বার্থ, দেশের স্বার্থ ক্ষুন হয়-এমন কিছু শেখ হাসিনার সরকার করবে না -নৌপরিবহন প্রতিমন্ত্রী

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১২ ও মাদকদ্রব্য উদ্ধার

বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতি চর্চা কেন্দ্র গড়ে তুলতে রাজশাহীতে মানববন্ধন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial