রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
মঙ্গলবার , ৩১ মার্চ ২০২৬ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

স্কুল থেকে চুরি হওয়া ৩টি স্মার্ট টিভি উদ্ধার, গ্রেফতার ২

প্রতিবেদক
সৌরভ ইসলাম, প্রতিনিধি
মার্চ ৩১, ২০২৬ ৮:৩৯ অপরাহ্ণ

চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের অবস্থিত ইউনাইটেড স্ট্যান্ডার্ড স্কুলের চুরি হওয়া ৩টি ৪০ ইঞ্চি স্মার্ট টিভি উদ্ধারসহ দুই চোরকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ।
সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) সুকমল চন্দ্র দেবনাথ।
তিনি জানান, গত ঈদুল ফিতর উপলক্ষে স্কুল বন্ধ থাকায় স্কুলের তৃতীয় তলায় মাল্টিমিডিয়া ক্লাস রুম থেকে গত ১৭ মার্চ ২০২৬ তারিখ অজ্ঞাতনামা চোর নিম্নবর্ণিত মালামাল চুরি করে এবং অফিস রুমের সরঞ্জামাদী ভেঙে প্রায় ৬০,০০০ হাজার টাকার ক্ষয়ক্ষতি করে।
চুরি যাওয়া মালামালের মধ্যে রয়েছে ৩টি ৪০ ইঞ্চি স্মার্ট টিভি, ১টি আইপিএস এর ব্যাটারী, ১টি আইপিএস এর মেশিনসহ অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস।
এই বিষয়ে ইউনাইটেড স্ট্যান্ডার্ড স্কুলের প্রধান শিক্ষক মোঃ হাফিজউদ্দিন বাদী হয়ে সদর মডেল থানায় অজ্ঞাতনামা আসামিদের নামে মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই পলাশ অধিকারী ৩০ মার্চ রাতে শহরের বাতেন খাঁ মোড়ে অভিযান চালিয়ে চোর আব্দুল্লাহকে গ্রেফতার করেন এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে চুরিকৃত টেলিভিশনগুলো শহরের আরামবাগের রহিম আলীর বাড়ি থেকে উদ্ধার করা হয়। এ সময় চুরির মালামাল ক্রয়ের অপরাধে রহিম আলীকেও গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, মো: আব্দুল্লাহ (২৯) পিতা- মো: ইয়াকুব আলী ওরফে টুকান, মাতা- মোসা: রুবি বেগম, সাং- রামকৃষ্টপুর বানিপাড়া; অপরজন মো: রহিম আলী (৪৫) পিতা- মো: এলাম হোসেন, সাং- আরামবাগ মাদ্রাসাপাড়া, উভয় থানা ও জেলা- চাঁপাইনবাবগঞ্জ।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই পলাশ অধিকারী বলেন, চুরিকৃত ৩টি টেলিভিশন উদ্ধার করা হয়েছে, দ্রুততম সময়ে চুরিকৃত বাকি মালামাল উদ্ধার করা হবে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীর পবা উপজেলায় রাতের আঁধারে পুকুর খননের মাটি বিক্রির মহোৎসব

অবৈধ পুকুর খননে ‘জিরো টলারেন্স’: পবা সভায় এমপি শফিকুল হক মিলন

প্রকাশিত সংবাদে দু:খ প্রকাশ

শাহমখদুম থানার অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পৈত্রিক ভিটায় ঘর মেরামতের কাজ করতে গিয়ে ভূমিদস্যুর নির্যাতন ও মারধরের শিকার হওয়ায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪ ও মাদকদ্রব্য উদ্ধার

সংরক্ষিত মহিলা সাংসদে আওয়ামীলীগের মনোনয়ন ফরম জমা দিলেন ডাঃ মেহ-ই জাবীন

লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির উদ্যোগে সূর্যগিরি আশ্রমে খাদ্য সামগ্রী বিতরণ

রাজশাহীতে যুবকদের নিয়ে যুববিভাগের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বণিক সমিতির সভাপতিসহ ৪ জনের বিরুদ্ধে মামলা!  

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial