রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
শুক্রবার , ২১ জুন ২০২৪ | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

রাজশাহীতে দশম আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন 

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
জুন ২১, ২০২৪ ৮:৫৯ অপরাহ্ণ

 

নিজস্ব প্রতিনিধি: আজ দশম আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day)। এবারের থিম ‘নিজের এবং সমাজের জন্য যোগব্যায়াম’। যোগব্যায়াম ২০১৫ সাল থেকে যাত্রা শুরু করে। এরই ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় এবারও রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে ১০ম আন্তর্জাতিক যোগ দিবস-২০২৪ উদযাপিত হয়েছে।

শুক্রবার (২১ জুন) সকাল সাড়ে ছয়টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় জিমনেসিয়াম অডিটোরিয়ামে এ যোগ ব্যায়ামের আয়োজন করা হয়।

যোগব্যায়াম অনুষ্ঠানের শুরুতেই রাজশাহীতে নিযুক্ত ভারতীয় ষষ হাইকমিশনার শ্রী মনোজ কুমার তার স্বাগত বক্তব্যে যোগব্যায়ামের ইতিহাস ও বর্তমান বিশ্বে যোগব্যায়ামের ব্যাপক প্রসারের বিভিন্ন দিক তুলে ধরেন। এ সময় তিনি ১০ম আন্তর্জাতিক যোগ দিবসে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এরপর অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রাজশাহী সদর আসনের সংসদ সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার তাপু।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে যোগব্যায়াম অনুশীলনে অংশগ্রহণ করেন। যোগ হল ও প্রশিক্ষক বাংলাদেশ যোগ সমিতির ব্যবস্থাপনা পরিচালক

আফসানা বেগমের দিকনির্দেশনায় যোগব্যায়াম অনুশীলন করাষ হয়।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৭ ও মাদকদ্রব্য উদ্ধার

আরএমপি ডিবি’র পৃথক অভিযানে মাদকদ্রব্য উদ্ধার; গ্রেপ্তার ৪

আরএমপি’র কাশিয়াডাঙ্গা থানার অভিযানে ৭ জুয়াড়ি আটক

সারাদেশের ন্যায় লালমনিরহাটে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস

অভিনব কায়দায় প্রতারণা করে ফার্মেসির জমজমাট ব্যবসা

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪ ও মাদকদ্রব্য উদ্ধার

দ্রব্যমূল্য ও জ্বালানি সংকটে ক্ষোভ: রাজশাহীতে ১১ দলের ব্যাপক গণমিছিল

লাইভ ক্লাসে অশ্লীলতা: দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ইয়্যাস-এর

রাজশাহীতে প্রতিপক্ষের হামলার শিশু আহত

রাসিক প্রশাসকের সঙ্গে মুক্তিযোদ্ধা সমবায় সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial