রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
রবিবার , ২৬ জুলাই ২০২৬ | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

২৫ কোটি গাছের লক্ষ্য! রাজশাহী কলেজ প্রাঙ্গণে সবুজায়নের ডাক

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
জুলাই ২৬, ২০২৬ ৭:৩১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন বাড়াতে রাজশাহী কলেজ ছাত্রদলের উদ্যোগে অনুষ্ঠিত হলো গাছের চারা বিতরণ কর্মসূচি। রবিবার (২৬ জুলাই) বেলা ১১টায় রাজশাহী কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচি সরকার ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিরই একটি অংশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন-অর-রশিদ।

রাসিক প্রশাসক রিটন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত এই কর্মসূচির আওতায় রাজশাহী মহানগরীতে ২ লাখ ৫০ হাজার গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নিয়ে কাজ চলছে। সিটি কর্পোরেশনের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সংগঠনও এতে যুক্ত হয়েছে। তিনি আরও বলেন, সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন ইতোমধ্যে শুরু হয়েছে — ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ চলছে, আর ইমাম-মোয়াজ্জিনদের সম্মানী ভাতা প্রদানও শিগগিরই শুরু হবে। গাছ লাগানোর পাশাপাশি নিয়মিত পরিচর্যার গুরুত্বও তুলে ধরেন তিনি।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইব্রাহিম আলী, সহকারী অধ্যাপক বারিক মৃধা, বোয়ালিয়া থানা (পশ্চিম) বিএনপির সভাপতি শামসুল হোসেন মিলু, সাধারণ সম্পাদক বজলুজ্জামান মোহন, মহানগর বিএনপির দপ্তর দায়িত্বে মুঈদুর রহমান মঈদ, রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন, সিনিয়র যুগ্ম আহবায়ক খালেদ বিন ওয়ালিদ আবির এবং যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমেদ অন্তর। সভাপতিত্ব করেন রাজশাহী কলেজ ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম, সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক রাশিকুজ্জামান প্রীতম।

রাজশাহীতে আড়াই লাখ গাছ লাগানোর এই লক্ষ্যমাত্রা কতদিনে পূরণ হয়, আর পরবর্তীতে আর কোন কোন প্রতিষ্ঠান এই কর্মসূচিতে যুক্ত হয় — সেদিকে নজর থাকবে সবার।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

আওয়ামিলীগ পন্তী প্রফেসরের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের মানবন্ধন 

নারীবিদ্বেষী রাজনীতির বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জে প্রতিবাদ অবস্থান

রমজানজুড়ে স্কুল বন্ধ: ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত একটানা ছুটি

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের ইবিএ প্রকল্পের খালের টাকা জলে

আরএমপি ডিবি’র অভিযানে অপহৃত ব্যক্তি উদ্ধার; দুই অপহরণকারী গ্রেপ্তার

সারাদেশের ন্যায় লালমনিরহাটে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস

চরবাগডাঙ্গার উন্নয়নের রূপকার প্যানেল চেয়ারম্যান নুরুল হকের বিরুদ্ধে ষড়যন্ত্র, মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ

আরএমপি ডিবি’র অভিযানে ১১ জুয়াড়ি গ্রেপ্তার; জুয়ার সরঞ্জামাদি উদ্ধার

শাহমখদুম থানার অভিযানে চোরাই মোটরসাইকেল উদ্ধার; গ্রেপ্তার ২

আরএমপি ডিবি’র অভিযানে গাঁজা ও নগদ টাকা উদ্ধার; গ্রেপ্তার ১

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial