রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
বৃহস্পতিবার , ২৭ জুন ২০২৪ | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

মতিহার থানার অভিযানে ছিনতাইকারী গ্রেপ্তার

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
জুন ২৭, ২০২৪ ৮:৪৪ অপরাহ্ণ

মোঃ আতিকুর রহমান আতিক, রাজশাহী:

রাজশাহী বিশ্ববিদ্যালয় বোটানিক্যাল গার্ডেন এলাকা থেকে ছিনতাইয়ের অভিযোগে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে আরএমপি’র মতিহার থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি মো: রাহাদ আলী (১৯) রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার ললিতাহার (খড়খড়ি কমলাপুর) এলাকার মো: রায়হান আলীর ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, নড়াইল সদর থানার দিঘলিয়া এলাকার মো: জিহাদ মোল্যা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। গতকাল ২৬ জুন ২০২৪ সন্ধ্যায় সে তার বান্ধবীকে সঙ্গে নিয়ে বোটানিক্যাল গার্ডেনে ঘুরছিল। এসময় একজন ছিনতাইকারী ভয়ভীতি দেখিয়ে তাদের কাছে থাকা দুইটি মোবাইল ফোনও নগদ ১ হাজার ২০০ টাকা ছিনিয়ে নেয়। এরপর ছিনতাইকারী তার বান্ধবীর বিকাশ অ্যাকাউন্ট থেকে ৪০০ টাকা রিচার্জ করে নেয়। এ ঘটনার সময় জিহাদের এক বন্ধু তাকে ফোন করে। তখন জিহাদ কৌশলে ফোন রিসিভ করে চিৎকার দেয়। তখন ছিনতাইকারীর সাথে জিহাদের ধস্তাধস্তি হয়। ধস্তাধস্তির এক পর্যায়ে ছিনতাইকারী জিহাদের হাতে কামড় দিয়ে চারুকলা গেইটের দিকে দৌড় দেয়।এরপর সেখান থেকে মোটরসাইকেল নিয়ে দ্রুত মেহেরচন্ডি কড়ইতলার দিকে চলে যায়। উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে মতিহার থানায় একটি ছিনতাই মামলা রুজু হয়।

আরএমপি মতিহার বিভাগের উপ-পুলিশ কমিশনার মধুসুদন রায়ের সার্বিক তত্ত্বাবধানে মতিহার থানা পুলিশের একটি টিম আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করেন।

মতিহার থানার অফিসার ইনচার্জ শেখ মো: মোবারক পারভেজের দিকনির্দেশনায় এসআই মো: পলাশ আলী ও তার টিম গতকাল ২৬ জুন ২০২৪ দিবাগত রাত সাড়ে ৪ টায় আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিটের দেওয়া তথ্য প্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামি রাহাদ আলীকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে ছিনতাই কাজে ব্যবহৃত মটরসাইকেলটি জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আরএমপি’র মতিহার ও চন্দ্রিমা থানায় দুটি মামলা রয়েছে। ছিনতাইকৃত মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

চুয়েটের দ্বিতীয় প্রো-ভিসি হিসেবে নিয়োগ পেলেন অধ্যাপক ড. জামাল উদ্দীন আহাম্মদ

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ৬ কেজি গাঁজাসহ আটক ১

মতিহার থানার অভিযানে চোরাই মালামাল উদ্ধার; গ্রেপ্তার ১

পবা থানার অভিযানে তিন মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

শিক্ষামন্ত্রীর পক্ষে ২১নং জামালখান ওয়ার্ড ছাত্রলীগের ইফতার সামগ্রী বিতরণ

শাহমখদুম থানার অভিযানে কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেপ্তার

বঙ্গবন্ধু সৈনিক লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনায় বক্তারা

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২১ ও মাদকদ্রব্য উদ্ধার

রাজধানীর বেইলি রোডের অগ্নিকান্ডে শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী 

বোসপাড়ায় মাদকের রমরমা কারবার: ফাঁড়ি ইনচার্জের দাবি তিনি সৎ, অথচ অভিযান নেই!

বোসপাড়ায় মাদকের রমরমা কারবার: ফাঁড়ি ইনচার্জের দাবি তিনি সৎ, অথচ অভিযান নেই!

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial