রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
রবিবার , ১৬ আগস্ট ২০২৬ | ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

বিতর্ক এড়াতে বহিষ্কার, সুযোগ বুঝে দলে ফেরানো ছাত্রদল নেতা হাসিব এবার ধরা পড়লেন মাদকসহ!

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
আগস্ট ১৬, ২০২৬ ৪:২৮ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম হাসিবকে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় নগরীর কাজলা এলাকার মিজানের মোড়ের একটি দোকান থেকে তাঁকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম কবির বলেন, নিয়মিত অভিযানের সময় রাবির ওই শিক্ষার্থীর কাছ থেকে ৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তবে হাসিবের বিরুদ্ধে অভিযোগের ফিরিস্তি নতুন নয়। এর আগে নগরীর অলকার মোড়ে মাদকসহ এলাকাবাসীর হাতে গণধোলাইয়ের শিকার হয়েছিলেন তিনি। ২০২৪ সালে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁকে ছাত্রদল থেকে অব্যাহতি দেওয়া হয়, পরে আবার তাঁকে সুযোগ বুঝে পদে পুনর্বহাল করা হয়। ২০২৫ সালে চাঁদাবাজি ও এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগও ওঠে তাঁর বিরুদ্ধে সে সময়ও সংগঠনের ছিলো নীরব ভূমিকা। এবারও স্থানীয় জনতার সামনে পুলিশের নিকট হাতে নাতে আটকের পরও সংগঠন বলছে তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও থানায় রাজনৈতিক ভাবে তৎবির চলছে ছেড়ে দেওয়ায় নয়তো নরমাল কোন অভিযোগে আটক যেন দেখানোর বলে জানা গেছে স্টুডেন্টদের নিকট।

এ বিষয়ে জানতে চাইলে রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমদ রাহী বলেন, ঘটনাটি সম্পর্কে তিনি অবগত নন, দ্রুত জানার চেষ্টা করছেন এবং অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

বারবার অভিযোগ ওঠার পরও কীভাবে হাসিব বারবার পদে ফিরে আসছেন — সেই প্রশ্ন এখন ঘুরছে ক্যাম্পাসজুড়ে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

বনানী বাংলা সাহিত্য পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন

রাজশাহীতে আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের কমিটি গঠন 

রাজশাহীতে আরএমপির অভিযানে ৩০ জন গ্রেপ্তার

রাজশাহীতে আরএমপির অভিযানে ৩০ জন গ্রেপ্তার

গাইবান্ধার পুলিশ সুপারকে সম্মানসূচক পিপিএম পদক পরিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

মাধবপুরে পিকআপ খাদে পড়ে মা-ছেলেসহ ৪ জন নিহত

নেতৃত্ব থেকে সরার ঘোষণা জবি সমন্বয়ক নুর নবীর 

গোপালগঞ্জের এক গোলাপীর দুর্নীতিতে রাজশাহীর শাহ মখদুম বিমান বন্দর

শিবগঞ্জে বঙ্গবন্ধু প্রাইজমানি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

আরএমপি’র ডিবি’র অভিযানে পবা উপজেলা পরিষদে গুলি ছুড়ে ও হাতবোমা বিস্ফোরন ঘটিয়ে টেন্ডার বাক্স লুটের আসামি গ্রেপ্তার

ইউনিয়ন আ’লীগের সভাপতি বাপ ছেলে, জমি দখলের অভিযোগ

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial