রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
সোমবার , ২৫ মার্চ ২০২৪ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

আরএমপি ডিবি’র অভিযানে মহাসড়কে চাঁদাবাজি করার সময় চাঁদাবাজ গ্রেপ্তার

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
মার্চ ২৫, ২০২৪ ১১:২৭ অপরাহ্ণ

মো: আতিকুর রহমান আতিক, রাজশাহী:

রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা এলাকায় অভিযান পরিচালনা করে মহাসড়কে চাঁদাবাজি করার সময় এক চাঁদাবাজকে গ্রেপ্তার করছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃত আসামি মো: ফারুক হোসেন (৪৩) রাজশাহী মহানগরীর দামকুড়া থানার হরিপুর গ্রামের মো: মীর হোসেনের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ২৪শে মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ বিকাল সোয়া ৫ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার (অতি: ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) কে.এম.আরিফুল হক পিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ড. মো: রুহুল আমিন সরকারের দিকনির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার মোসা: আরজিনা খাতুনের নেতৃত্বে এসআই মো: সাইমন ইসলাম ও তাঁর টিম মহানগর এলাকায় আইন শৃঙ্খলা রক্ষার্থে নিয়মিত ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন কয়েকজন চাঁদাবাজ নওদাপাড়া রাজশাহী হতে চাঁপাইনবাবগঞ্জ গামী মহাসড়কে পশু পরিবহন ট্রাক চালকদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম বিকাল সাড়ে ৫ টায় শাহমখদুম থানার নওদাপাড়া রাজশাহী হতে চাঁপাইনবাবগঞ্জ গামী মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে চাঁদা আদায়ের সময় আসামি ফারুক হোসেনকে গ্রেপ্তার করে।এসময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে ১৫-২০ জন চাঁদাবাজ পালিয়ে যায়। গ্রেপ্তারকৃত আসামির কাছ থেকে চাঁদা আদায়ের বিভিন্ন রসিদ বহি ও নগদ টাকা উদ্ধার হয়। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সেসহ তার সহযোগীরা মিলে ট্রাক চালক পরিবহণ শ্রমিকদের নিকট থেকে দৈনিক ও মাসিক ভিত্তিতে জোরপূর্বক চাঁদা আদায় করে থাকে। চাঁদা না দিলে গাড়ি ভাঙচুর করাসহ মারপিট করার হুমকি দেয়।

গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে নগরীর শাহমখদুম থানায় চাঁদাবাজিসহ সড়ক পরিবহণ আইনে একটি মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

বঙ্গমাতার জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

সিরাজগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে দুই টেক্সটাইল মিলকে জরিমানা 

রক্তাক্ত বরেন্দ্র প্রেসক্লাব: ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে ফেটে পড়েছে রাজশাহী

সারদা একাডেমিতে দুই শত বাহান্ন ক্যাডেট এসআইকে অব্যাহতি প্রদান

আরএমপিতে মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

উসুলে সা’বার আলোকে আন্তধর্মীয় সম্প্রীতি সম্মিলন অনুষ্ঠিত

প্রেসক্লাব সভাপতি’র উপর হামলা: আসামী গ্রেফতারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৮ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

রাজশাহীতে জনতার প্রতিশোধ: বরখাস্ত ডিবি অফিসার গণপিটুনির শিকার

হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারীর ফাতেহা শরীফ অনুষ্ঠিত 

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial