রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
বৃহস্পতিবার , ২২ আগস্ট ২০২৪ | ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

খুনি হাসিনার বিচারের দাবিতে রাজশাহীতে যুবদলের বিক্ষো

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
আগস্ট ২২, ২০২৪ ৪:২৬ অপরাহ্ণ

মোঃ সাকিবুল ইসলাম স্বাধীন, রাজশাহী:

গুম, খুন, হত্যা, পিলখানা হত্যাকাণ্ড, হেফাজতের হত্যাকাণ্ডসহ ছাত্র-জনতার হত্যার দাবিতে শেখ হাসিনার ফাঁসির দাবি বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদল রাজশাহী মহানগরের নেতাকর্মীরা। সমাবেশ টি নেতৃত্ব দেন রাজশাহী মহানগর জাতীয়তাবাদী যুবদলের সদস্য সচিব- রফিকুল ইসলাম রবি।

আজ বুধবার (২১ আগস্ট) বিকাল ৪ ঘটিকায় রাজশাহী মহানগরীর মহিলা কলেজের সামনে রাজশাহীর প্রতিটা ওয়ার্ডে ও থানার নেতা সহ তার কর্মীরা ছোটো ছোটো মিছিল নিয়ে একত্র হন। এরপর রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব- রফিকুল ইসলাম রবি প্রধান অতিথি হিসেবে নেতৃত্বে বিক্ষোভ মিছিল করে সংগঠনের নেতাকর্মীরা। মিছিলে আরো নেতৃত্ব দেন যুবদলের সবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের বকুল । মিছিলটি রাজশাহী মহিলা কলেজের সামনে থেকে সোনাদীঘির মোড় হয়ে সাহেব বাজার হয়ে বিএনপির প্রধান কার্যালয়ের সামনে ভুবন মোহন পার্কে শেষ হয়।

 

এরপর উত্ত সমাবেশে রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব- রফিকুল ইসলাম রবি তাঁর বক্তব্যে বলেন, বিগত সাড়ে ১৫ বছরে হাজার হাজার বিরোধী নেতা-কর্মীকে খুন-গুম-জখম করা হয়েছে। ২৮ অক্টোবর লগি-বৈঠার তাণ্ডব, রাতের অন্ধকারে শাপলা চত্বরে শত শত আলেম-ওলামা, নিরীহ মাদরাসা ছাত্রদের পৈশাচিক কায়দায় হত্যা, মরদেহ গুম করা হয়েছে। নিরাপদ সড়ক আন্দোলন ও সর্বশেষ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানেও হাজারের বেশি শিশু-ছাত্র-যুবককে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতাদের মিথ্যা মামলায় আটক করে রিমান্ডের নামে নির্মম নির্যাতন ও নিপীড়ন করা হয়েছে। আওয়ামী লীগ একদলীয় শাসনব্যবস্থা কায়েম করে গত সাড়ে ১৫ বছরে খুন, গুম, হত্যা, ধর্ষণ, লুটপাট, অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি করে দেশকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। শেখ হাসিনা সকল হত্যাকাণ্ডের সরাসরি নির্দেশদাতা। তার হুকুমেই আওয়ামী লীগের অস্ত্রধারী বাহিনী ও প্রশাসনের লোকজন দেশে দুঃশাসন ও গণহত্যার নজির স্থাপন করেছিলেন। এখন তাদের বিচারের সময় এসেছে, যেখানেই থাকুক তাদের ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে। মনে রাখবেন আল্লাহ ছার দেই কিন্তু ছেড়ে দেন না।

এসময় সমাবেশে যুবদলের সবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের বকুল সংক্ষিপ্ত বক্তব্যে বলেন , গত ১৫ বছর আওয়ামী দুঃশাসন বাংলাদেশকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বরে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের ওপর নির্যাতন ও হত্যাকাণ্ড, শিক্ষার্থীদের আন্দোলনে ছাত্র-জনতার হত্যাকাণ্ডের জড়িত খুনি হাসিনাকে দেশে এনে বিচারের দাবি জানাচ্ছি। গণহত্যার দাবি তাকে ফাঁসি দিতে হবে।

উত্ত সমাবেশে উপস্থিত ছিলেন,যুবদলের যুগ্ম আহ্বায়ক মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মাইনুল ইসলাম মিন্টু, যুগ্ম আহ্বায়ক কামরুল জামান মিলন, যুগ্ম আহ্বায়ক রফিকুল হক টপি , সদস্য জুয়েল রানা, পিয়ারুল ইসলাম পিন্টু সহ শতাধিক নেতা ও কর্মীরা।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী মেট্রোপলিটন যাত্রী ও পণ্য পরিবহণ কমিটি’র সভা অনুষ্ঠিত

লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির উদ্যোগে সূর্যগিরি আশ্রমে খাদ্য সামগ্রী বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণদল জেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাল রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব

নারী কেলেংকারীসহ অনিয়ম দূর্নীতির মহাৎসবে চলছে পশ্চিমাঞ্চল রেলে

লক্ষ্মীপুর মোড়ের সংঘর্ষ নিয়ে তোলপাড়, তদন্তে নামলো রাজশাহী মহানগর যুবদল

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ ও মাদকদ্রব্য উদ্ধার

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২ ও মাদকদ্রব্য উদ্ধার

রাজশাহীতে সরকারি জায়গা দখল করে বিএনপি নেতাদের অবৈধ স্থাপনা নির্মাণ

নাগরিক সেবা নিশ্চিতে কঠোর নির্দেশনা রাসিক প্রশাসকের

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial