রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
শনিবার , ১৪ ফেব্রুয়ারি ২০২৬ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

বিস্ফোরণ ঘিরে রাজনৈতিক পাল্টাপাল্টি অভিযোগ চাঁপাইনবাবগঞ্জে

প্রতিবেদক
সৌরভ ইসলাম, প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৪, ২০২৬ ১১:৩৮ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জে বিস্ফোরণের বাড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা

সৌরভ, রাজশাহীঃ চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনায় ভেতর থেকে দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে ঘটনাস্থলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) আলামত সংগ্রহের কাজ করছে।

ঘটনার পরপরই বিজিবি সদস্যরা ঘটনাস্থলে যান। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বাড়ির ভেতরে তল্লাশি চালিয়ে দুটি মরদেহ উদ্ধার করেন। বিস্ফোরণের প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত চলছে।

ঘটনাস্থল পরিদর্শন শেষে সংশ্লিষ্ট রেঞ্জের ডিআইজি সাংবাদিকদের বলেন, “বাড়িটিতে ছোট ছোট কয়েকটি ঘর রয়েছে। দেখে মনে হচ্ছে বাড়ির মালিকের আর্থিক অবস্থা খুবই খারাপ। তবে বাড়ির মালিককে এখনও পাওয়া যায়নি। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।”

স্থানীয় কয়েকজন বাসিন্দা দাবি করেন, এলাকাটির কিছু ব্যক্তি দীর্ঘদিন ধরে ককটেল ও হাতবোমা তৈরির সঙ্গে জড়িত। তাদের ভাষ্য অনুযায়ী, গভীর রাতে কয়েকজন মিলে এসব তৈরি করা হতো এবং বিভিন্ন রাজনৈতিক দলের চাহিদা অনুযায়ী টাকার বিনিময়ে সরবরাহ করা হতো। তবে এদের নির্দিষ্ট কোনো দলের কর্মী হিসেবে পরিচিতি নেই বলেও দাবি করেন স্থানীয়রা। বাড়ির মালিক কালাম আওয়ামী লীগের সমর্থক বলে এলাকাবাসীর একটি অংশ জানিয়েছেন।

এদিকে দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে যান চাঁপাইনবাবগঞ্জ সদর আসনে সদ্য পরাজিত বিএনপির প্রার্থী ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ। এ সময় তিনি সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, রাজনৈতিক সহিংসতা সৃষ্টির উদ্দেশ্যে জামায়াত ও আওয়ামী লীগের নেতাকর্মীরা একসঙ্গে বোমা তৈরি করছে।

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সদর উপজেলা তাঁতী লীগের সভাপতি নুরুল ইসলাম এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা ও চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ওমর আলী।

এ ঘটনায় বিস্ফোরণের উৎস, নিহতদের পরিচয় ও প্রকৃত উদ্দেশ্য জানতে তদন্ত অব্যাহত রয়েছে। বিস্তারিত জানাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শিগগিরই আনুষ্ঠানিক বক্তব্য দেবে বলে জানা গেছে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯ ও মাদকদ্রব্য উদ্ধার

নাটোরে মান সনদ ছাড়া দই ও মাঠা তৈরি : দুই প্রতিষ্ঠানকে বিএসটিআইয়ের মামলা-জরিমানা

পলাতক থেকে সাবেক মেয়র কন্যার সরকারি বেতন উত্তোলন 

২৪’র ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে রাজশাহীতে নাগরিক স্মরণ সভা অনুষ্ঠিত 

আরএমপি’র কাটাখালী থানা পুলিশের পৃথক অভিযানে হেরোইন উদ্ধার; গ্রেপ্তার 

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ২৪ ও মাদকদ্রব্য উদ্ধার

আরএমপি’র রাজপাড়া থানার অভিযানে ৪ অপহরণকারী গ্রেপ্তার

সংবাদ প্রকাশের জেরে বাঘায় সাংবাদিকের উপর মাদক কারবারি’র হামলা

মাদারীপুরে এতিম ভাতিজার ৫১ লক্ষ টাকা আত্মসাৎ করে জেল হাজতে চাচা

সাবেক মন্ত্রী নুরুল ইসলাম বিএসসির ৪ ছেলের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial