রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
মঙ্গলবার , ১৯ মার্চ ২০২৪ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

ডা. অর্ণা জামানের উদ্যোগে বিনোদপুরের ৫ শতাধিক পথচারীরা পেলো উন্নতমানের ইফতার 

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
মার্চ ১৯, ২০২৪ ৮:৪২ অপরাহ্ণ

সোনিয়া খাতুন: চলছে পবিত্র মাস মাহে রমজান। রমজান উপলক্ষে প্রথম রোজা থেকে নগরীর দুস্থ ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করছেন বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপকমিটির সদস্য, রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ও যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা।

 

তারই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকেলে নগরীর বিনোদপুর এলাকার প্রায় ৫ শতাধিক পথচারীদের হাতে উন্নত মানের ইফতার তুলে দেন তিনি।

ইফতার বিতরণ শেষে ডা. অর্ণা জামান বলেন, প্রতিবছরের মতো এবারও রমজানের প্রথম দিন থেকে আমরা ইফতার বিতরণ করছি। আমার কাছে মনে হয়, রাজশাহী শহরের মানুষ আমার পরিবারের মতো। আমি একটু ভালো খাবো আর আমার পরিবারের সদস্যরা খাবে না, আমি সেটা মেনে নিতে পারব না। তাই চেষ্টা করছি সাধ্যমতো তাদের হাতে ভালো কিছু খাবার তুলে দেওয়ার।

 

সেই সাথে এমন মানবিক কার্যক্রমে ছাত্রলীগের তরুণ নেতৃবৃন্দের অংশগ্রহণকে তিনি সাধুবাদ জানিয়ে বলেন, ছাত্রলীগের মতো অন্যান্য রাজনৈতিক সংগঠনসহ যারা বিত্তবান রয়েছে তারাও নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসলে সমাজের সকলেরই উপকার হবে।

 

ইফতার বিতরণকালে মতিহার থানা ছাত্রলীগের সভাপতি নাহিদুল ইসলাম সুমন, সাধারণ সম্পাদক সৌরভ শেখসহ থানা,ওয়ার্ড ও কলেজ শাখা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

চাঁপাইনবাবগঞ্জে স্বাধীনতা দিবস ফুটভলি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২ ও মাদকদ্রব্য উদ্ধার

রাজশাহীতে ১৫ মামলার আসামি কথিত সাংবাদিক নজরুল ইসলাম জুলুসসহ তিনজন গ্রেফতার

রাজশাহীতে গণতন্ত্র মঞ্চের বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত

সংবাদ প্রকাশের জেরে বাঘায় সাংবাদিকের উপর মাদক কারবারি’র হামলা

বিএমডিএ’র আরও দুই কর্মকর্তা সাসপেন্ড, চেয়ারম্যানকে ভর্ৎসনা

ডিএনসির চৌকস অভিযানে ইয়াবা উদ্ধার, মামলা দায়ের

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত

রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি  গঠন সম্পন্ন হল

রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত 

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial