রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
রবিবার , ১১ ফেব্রুয়ারি ২০২৪ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

দিনাজপুরে চলছে ঐতিহ্যবাহী চেরাডাঙ্গির মেলা

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
ফেব্রুয়ারি ১১, ২০২৪ ৬:১৪ অপরাহ্ণ

মো:অপুশাহ,দিনাজপুর,

গ্রাম বাংলার ঐতিহ্যবাহী দিনাজপুরের চেরাডাঙ্গী মেলায় এখন জমজমাট চলছে হরেক রকমের মিষ্টি নানান ধরনের খাবার আর ঘোড়ার হাট ! বিজলী রানী, কাজলি, তাজিয়া, রাস্তার রাজা, রংবাজ, রাজা, বাহাদুরসহ বিভিন্ন নামের ঘোড়া বিক্রির জন্য দাঁড়িয়ে আছে গ্রাম বাংলার এই মেলায়। অথচ একসময় এই মেলায় ঘোড়া ছাড়াও গরু-মহিষ, উট এমনকি দুম্বাও বিক্রি হতো। এখন আর এসব না থাকলেও শুধু ঘোড়া বিক্রির জন্য বসেছে হাট।

 

প্রতি বছরের ন্যায় শনিবার সন্ধায় মাসব্যাপী এই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী চেরাডাঙ্গী মেলার উদ্বোধন করা হয়েছে। ৭৬বছর ধরে চলে আসছে এই ঐতিহ্যবাহী চেরাডাঙ্গী মেলা। ঐতিহ্য রয়েছে প্রায় আড়াই কিলোমিটার বর্গাকার এই মেলা ঘিরে স্থানীয়ভাবে প্রায় ২০গ্রামে মেজবান আয়োজনের। যদিও দিন দিন এসব কমতে শুরু করেছে।

তবে মেলায় ঘোড়া বিক্রি হলেও বিনোদনের জন্য সার্কাস, পুতুল নাচ এবং সংসারের যাবতীয় আসবাবপত্র কাঠ, স্টিল ও প্লাস্টিকের ফার্নিচার, মিষ্টান্ন, মসলা, জুতা ও কাপড়সহ সব ধরনের পন্য সামগ্রীর পসরা বসেছে এ মেলায়। একসময় মেলায় গরু-মহিষ ও ছাগলের আমদানি থাকলেও মেলায় এখন আর তা দেখা যায় না। তবে শনিবার থেকেই মেলায় ঘোড়ার আমদানি চোখে পড়ার মতো।

 

শনিবার দিনাজপুর সদরে ৭৬তম ঐতিহ্যবাহী বাংলাদেশ চেরাডাঙ্গী মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম। বাংলাদেশ চেরাডাঙ্গী মেলা কমিটির আয়োজনে কমিটির সভাপতি মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) আব্দুল্লাহ আল মাসুম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ইমদাদ সরকার, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. রমিজ আলম, জেলা চাউল কল মালিক গ্রুপের সভাপতি মোসাদ্দেক হোসেন প্রমুখ।

 

এদিকে, মেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ ক্যাম্প স্থাপন করা হয়েছে। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এ মেলার ঐতিহ্য ফেরাতে কোনো প্রকার অনিয়ম, অশ্লীলতা না থাকে সে ব্যাপারেও পুলিশের নজরদারি রয়েছে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে উদ্‌যাপিত হলো আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস

প্রতারণা চক্রের ধর্ষণ মামলায় ফেঁসে গেলেন ৬ যুবক

খুলিপাড়ায় প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে আবারও পুকুর ভরাটের চেষ্টা

পবা থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

সরকারি কমার্স কলেজ শিক্ষাবর্ষ ৯২-৯৩, মাস্টার্স ৯৫-৯৬ প্রাক্তণ শিক্ষার্থীদের মিলনমেলা ২ মার্চ 

রাসিক মেয়রকে ৬ হাজার বৃক্ষের চারা দিলেন এমপি বাদশা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত অন্তত ৮

বড়পুকুরিয়া কয়লা খনিতে দীর্ঘ ৫৫ দিন পর আবার কয়লা উত্তোলন শুরু

অভিনব কায়দায় প্রতারণা করে ফার্মেসির জমজমাট ব্যবসা

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১১ ও মাদকদ্রব্য উদ্ধার

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial