রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
সোমবার , ২৪ নভেম্বর ২০২৫ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

পুঠিয়ায় তারেক রহমানের ৩১ দফা ছড়িয়ে দিতে যুবকদের সরব প্রচারণা

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
নভেম্বর ২৪, ২০২৫ ৭:০০ অপরাহ্ণ

মুন ইসলাম, পুঠিয়াঃ বিএনপির ঘোষিত ‘৩১ দফা’ সংস্কার কর্মসূচির বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে পুঠিয়া উপজেলার বিভিন্ন গ্রামে দেখা যাচ্ছে দলীয় তরুণদের বাড়তি তৎপরতা। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যে সাংগঠনিক নির্দেশনা দিয়েছিলেন—তার বাস্তব প্রতিফলন মিলছে মাঠপর্যায়ে।

 

সাম্প্রতিক দিনগুলোতে পুঠিয়ার গ্রামাঞ্চলে যুবদলের কয়েকজন নিবেদিতপ্রাণ কর্মীকে ধানের শীষের পক্ষে ভোট চাইতে দেখা গেছে। তাদের মধ্যে যুবদল নেতা বুলবুল আহমেদ অন্যতম। প্রচারণার পাশাপাশি তারা নিজেরাই সেই দৃশ্য ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করছেন, যাতে আরও বেশি মানুষ সচেতন হয়।

 

যুবদল নেতা বুলবুল আহমেদ বলেন, “দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে দিকনির্দেশনা দিয়েছেন, সেটা আমরা দায়িত্ব হিসেবে পালন করছি। ছোট দল হলেও আমরা ঘরে ঘরে গিয়ে মানুষের কাছে ৩১ দফার সুফল তুলে ধরছি এবং ধানের শীষের পক্ষে সমর্থন চাইছি। আমাদের কাজ দেখে অন্যরাও উদ্বুদ্ধ হবে—এটাই বিশ্বাস।”

 

এদিকে পুঠিয়া–দুর্গাপুর আসনে বিএনপির প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডলও প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত মাঠে রয়েছেন। তাকে এলাকার বিভিন্ন স্থানে গণসংযোগ করে ধানের শীষের পক্ষে ভোট চাইতে দেখা যাচ্ছে। নির্বাচনী প্রচারণা জোরদার হওয়ায় এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

 

অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল জানান, নির্বাচিত হতে পারলে দুই উপজেলার সন্ত্রাস ও চাঁদাবাজি দমনকে তিনি অগ্রাধিকার দেবেন। পাশাপাশি সাধারণ মানুষের প্রত্যাশা অনুযায়ী রাস্তা–ঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় অবকাঠামোসহ সার্বিক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

 

পুঠিয়া ও দুর্গাপুরে এখন নির্বাচনী হাওয়া বইছে। বিএনপি ছাড়াও অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরাও ভোটারদের নানা প্রতিশ্রুতি দিয়ে ব্যস্ত সময় পার করছেন।

 

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

নাটোরে বিএসটিআইয়ের অভিযানে মান সনদ না থাকায় দুই বেকারীকে জরিমানা

‘যা দিতে কেউ বাধ্য নয়, সেটাই চাঁদা’—সড়ক পরিবহনমন্ত্রীর ব্যাখ্যা

রাজশাহীর ছোটবনগ্রামের পুকুর ভরাট বন্ধ ও তা পুনরুদ্ধারের দাবি

মিয়ানমারের সাগাইং-এ চলছে ভয়াবহ যুদ্ধ

পবায় টেন্ডার বাক্স লুটের ঘটনায় ‘মিথ্যা অপপ্রচারের’ অভিযোগে সংবাদ সম্মেলন

মতিহার থানার অভিযানে তিন ছিনতাইকারী গ্রেপ্তার; স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান

চুয়েটের দ্বিতীয় প্রো-ভিসি হিসেবে নিয়োগ পেলেন অধ্যাপক ড. জামাল উদ্দীন আহাম্মদ

পিতার আদর্শে রাজনীতির পথে সরদার সানিয়াত হোসেন শুভ

রাজশাহী ক্যান্ট: পাবলিকে বসন্ত বরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত

রাজশাহীতে অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন রফিকুল ইসলাম রবি

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial