রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
রবিবার , ৪ জানুয়ারি ২০২৬ | ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

বরেন্দ্র অঞ্চলের যুব ঐক্য আরও শক্তিশালী, ইয়ুথ ফোরামের কার্যনির্বাহী কমিটি ঘোষণা

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
জানুয়ারি ৪, ২০২৬ ৯:৫১ অপরাহ্ণ

রাজশাহী তথা বরেন্দ্র অঞ্চলের যুব ও উন্নয়নমূলক স্বেচ্ছাসেবী সংগঠনসমূহের বৃহৎ ঐক্যফ্রন্ট বরেন্দ্র ইয়ুথ ফোরামের ১৩ সদস্যবিশিষ্ট বার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে ইয়ুথ অ্যাকশন ফর সোশ্যাল চেঞ্জ (ইয়্যাস)-এর সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক সভাপতি এবং রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নির্বাহী সদস্য পলি রানী প্রামনিক সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

রোববার (০৪ জানুয়ারি) নগরীর রানীবাজার এলাকায় অবস্থিত এসকে ফুড ওয়ার্ল্ডের সেমিনার কক্ষে আয়োজিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন বরেন্দ্র ইয়ুথ ফোরামের বিদায়ী সভাপতি শাইখ তাসনীম জামাল এবং সভা পরিচালনা করেন কোষাধ্যক্ষ সালমান ফার্সী। সভায় বরেন্দ্র অঞ্চলের পরিবেশ সংকট, ভূগর্ভস্থ পানির স্তর হ্রাস, জলবায়ু পরিবর্তনের অভিঘাত, তরুণ সমাজের নেতৃত্ব ও নাগরিক সক্ষমতা বৃদ্ধি এবং সামাজিক বৈষম্য নিরসন বিষয়ে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে সংগঠনকে আরও কার্যকর ও শক্তিশালী করতে ১৩ সদস্যের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সালমান ফার্সী ও মোকলেছুর রহমান সুন্দরী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সোহেল হোসেন, কোষাধ্যক্ষ মাহবুবুল্লাহ মাসুম, সাংগঠনিক সম্পাদক মো. জুলফিকার আলী হায়দার, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাসিবুল হাসনাত রিজভি, দপ্তর সম্পাদক তাহমিদ জাকি, পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক মোসা. তামিম তুলি, শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোছা. মিম এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে আলমগীর হোসেন ও মো. শাহাদৎ হোসেনকে দায়িত্ব প্রদান করা হয়।

একইসঙ্গে সংগঠনের সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক ও জ্যেষ্ঠ ইয়ুথ নেতাদের সমন্বয়ে একটি উচ্চকক্ষ ‘সিনেট’ গঠন করা হয়, যা সংগঠনের নীতি নির্ধারণ ও দিকনির্দেশনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সভায় নবনির্বাচিত নেতৃবৃন্দ বলেন, বরেন্দ্র ইয়ুথ ফোরামকে তারা একটি প্রতিবাদী, মানবিক, বৈচিত্র্যপূর্ণ ও পরিবেশ ন্যায়বিচারভিত্তিক সামাজিক আন্দোলনের প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে চান, যেখানে তরুণদের নেতৃত্বে ন্যায়, সাম্য ও টেকসই উন্নয়নের সংগ্রাম জোরদার হবে। অনুষ্ঠানে বরেন্দ্র ইয়ুথ ফোরামের সিনেট সভাপতি, নৃবিজ্ঞানী ও পরিবেশ আইন গবেষক শহিদুল ইসলাম, স্বপ্নচারী উন্নয়ন সংগঠনের সভাপতি রুবেল হোসেন মিন্টু, সংগঠনের উপদেষ্টা প্রানীবিজ্ঞানী প্রফেসর ড. বিধান চন্দ্র দাস, সামাজিক ও সাংস্কৃতিক কর্মী ওয়ালিউর রহমান বাবু, বারনই লোকসাহিত্য পরিষদের সভাপতি রায়হান জুয়েল, সামাজিক কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক সম্রাট রায়হানসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, “শিক্ষা-সংস্কৃতি ও বৈচিত্র্য সুরক্ষায় আমরা প্রতিজ্ঞাবদ্ধ”—এই স্লোগানকে ধারণ করে ২০১৫ সাল থেকে বরেন্দ্র ইয়ুথ ফোরাম রাজশাহী ও বরেন্দ্র অঞ্চলের তরুণ সমাজকে সংগঠিত করে নেতৃত্ব ও নাগরিক সক্ষমতা বৃদ্ধি, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন মোকাবেলা, নদ-নদী ও জলাশয় রক্ষা, কৃষিজমি সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য ও মানবাধিকার সচেতনতা বৃদ্ধি, স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ, নিরাপদ খাদ্য ও খাদ্য সার্বভৌমত্ব নিশ্চিতকরণসহ সমসাময়িক নানা ইস্যুতে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে।

নবগঠিত কমিটির হাত ধরে বরেন্দ্র অঞ্চলে তরুণ নেতৃত্বভিত্তিক সামাজিক আন্দোলন আরও সুসংগঠিত ও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

মোহনপুরে সড়কে ঝরল তিন প্রাণ, আহত ৪ জন হাসপাতালে

বাগাতিপাড়ায় অপহরণ মামলা রেকর্ড করতে প্রেস কনফারেন্স

তানোরে শতবর্ষী খেলার মাঠ রক্ষায় এলাকাবাসীর ঐক্যবদ্ধ প্রতিবাদ

তানোরে শতবর্ষী খেলার মাঠ রক্ষায় এলাকাবাসীর ঐক্যবদ্ধ প্রতিবাদ

দুর্গাপুরে ব্যক্তিগত উদ্যোগে রাস্তা সংস্কার, এলাকাবাসীর স্বস্তি ফিরলো

দুর্গাপুরে সিজার কালে প্রসূতির মৃত্যুর অভিযোগ

জমকালো আয়োজনে চবি সাংবাদিকতা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী

বরেন্দ্র ভূমিতে আগাম জাতের আলুর বাম্পার ফলন

মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার সাথে ফটিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যানের মতবিনিময়

রাজশাহী জেলার ডিবি পুলিশ কর্তৃক ২৪ কেজি গাঁজা ও একটি ট্রাক জব্দ-সহ গ্রেফতার: ৩

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ৫

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial