রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
মঙ্গলবার , ১৪ এপ্রিল ২০২৬ | ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

ব্যবসা-বাণিজ্য ও জনকল্যাণে নতুন দিগন্তের আহ্বান শাকিলুর রহমান শাকিলের

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
এপ্রিল ১৪, ২০২৬ ১২:০৩ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের ব্যবসায়ী কল্যাণ পরিষদ সমর্থিত প্যানেলের পরিচালক পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মোঃ শাকিলুর রহমান শাকিল পহেলা বৈশাখ ১৪৩৩ উপলক্ষে রাজশাহীর ব্যবসায়ী সমাজসহ সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।

নববর্ষের শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “বাংলা নববর্ষ আমাদের অর্থনৈতিক ও সামাজিক জীবনে নতুন সম্ভাবনার বার্তা নিয়ে আসে। এই সময়টি ব্যবসা-বাণিজ্যের নতুন পরিকল্পনা গ্রহণ ও ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত।”

তিনি আরও বলেন, “রাজশাহীর ব্যবসায়ী সমাজকে আরও সুসংগঠিত, আধুনিক ও প্রতিযোগিতামূলক করে গড়ে তুলতে আমি কাজ করতে চাই। ব্যবসায়ীদের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং নতুন উদ্যোক্তাদের এগিয়ে আসতে সহায়তা করাই আমার অঙ্গীকার।”

একই সঙ্গে নগরীর ১৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে তিনি বলেন, “আমি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। আগামীতেও উন্নয়ন, নাগরিক সেবা ও স্বচ্ছ নেতৃত্বের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে চাই।”

তিনি আশাবাদ ব্যক্ত করেন, নতুন বছরে সবার সম্মিলিত প্রচেষ্টায় রাজশাহী আরও উন্নত, সমৃদ্ধ ও আধুনিক নগরীতে পরিণত হবে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে মানববন্ধনকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

রাবিতে শিক্ষক-কর্মচারিদের ১৪ তম দিনের মতো সর্বাত্মক কর্মবিরতি পালন

৩ লাল কার্ড, ২ গোল, ১ ম্যাচ — আগুন দিয়ে শুরু হলো বিশ্বকাপ!

চট্টগ্রাম নাগরিক ফোরামের দাবি পবিত্র রমজানে নিরবিচ্ছিন্নভাবে  চট্টগ্রামে পানি সরবরাহ নিশ্চিত করতে হবে

সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ চলাকালে এসআইয়ের মৃত্যু

রাবির পপুলেশন সায়েন্স’র পুনর্মিলনীতে মেতেছে বিভাগের সাবেক-বর্তমান শিক্ষার্থীরা

তারেক রহমান সাইবার ফোরামের রাজশাহী জেলার কমিটি গঠন 

পবা থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নানা আয়োজনে রাজশাহীতে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

রাবিতে জাতীয়তাবাদী সহায়ক কর্মচারী ফোরামের নেতৃত্বে সইজুদ্দিন-পিয়ারুল

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial