রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
সোমবার , ২২ জুন ২০২৬ | ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

যে ছেলেকে মানুষ করেছেন, সেই ছেলের হাতেই বাবার মৃত্যু!

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
জুন ২২, ২০২৬ ৯:১৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী মহানগরীতে পারিবারিক কলহের জেরে ছেলের হামলায় রেজাউল করিম (৬০) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। সোমবার (২২ জুন) সকাল সাড়ে ৯টার দিকে নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের মেহেরচণ্ডী বেড়ার মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রেজাউল করিম পেশায় একজন স্কুলশিক্ষক ছিলেন। অভিযুক্ত রাকিবুল করিম (২৭) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের স্নাতকোত্তর (মাস্টার্স) শিক্ষার্থী বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল থেকে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে মা-বাবার সঙ্গে ছেলে রাকিবুলের বাকবিতণ্ডা চলছিল। একপর্যায়ে তর্ক-বিতর্ক তীব্র আকার ধারণ করলে রাকিবুল উত্তেজিত হয়ে ঘরে থাকা একটি ভারী মুগুর দিয়ে তার বাবা রেজাউল করিমের মাথায় একাধিক আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন এবং অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মারা যান।

ঘটনার পর বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়ে অভিযুক্ত রাকিবুল ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

তিনি বলেন, “প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, পারিবারিক কলহের জেরে তর্কাতর্কির এক পর্যায়ে ছেলে তার বাবাকে মুগুর দিয়ে আঘাত করে হত্যা করেছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

আরএমপির নতুন মুখপাত্র হলেন পুলিশ সুপার গাজিউর রহমান

রাজশাহীতে অবৈধ প্লাস্টিক কারখানা: অনুমতি ছাড়াই চলছে উৎপাদন, ঝুঁকিতে হাজারো মানুষ

পাখি শিকার করে ভিডিও প্রচারকারী ব্লগারদের শাস্তি ও  চলমান পুকুর ভরাট বন্ধ, সংরক্ষণ ও পুনরুদ্ধারের দাবি

দুর্নীতির অভিযোগে রুয়েটের সাবেক উপাচার্য ও রেজিস্ট্রারের নামে মামলা

মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার সাথে ফটিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যানের মতবিনিময়

নারী কেলেংকারীসহ অনিয়ম দূর্নীতির মহাৎসবে চলছে পশ্চিমাঞ্চল রেলে

শাহমখদুম থানার অভিযানে চোরাই মোটরসাইকেল উদ্ধার; গ্রেপ্তার ২

রাজশাহীর পরিবেশ রক্ষায় সোচ্চার নাগরিকরা, ২০ দফা দাবিতে মানববন্ধন

স্বাস্থ্যকর নগরী গড়তে ঈদেও ছুটি নেই রাসিক প্রশাসকের

ভুল নম্বরে বিকাশ, উদ্ধার করে দিল আরএমপি’র এয়ারপোর্ট থানা পুলিশ

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial