রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
বৃহস্পতিবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

লালমনিরহাটের হাতীবান্ধায় মসজিদ বিরোধে সংঘর্ষ, গুরুতর আহত ওহাব আলী !

প্রতিবেদক
সৌরভ ইসলাম, প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৬, ২০২৬ ৬:৫২ অপরাহ্ণ

লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার মধ্য গড্ডিমারী ৭ নং ওয়ার্ডে মসজিদকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল ২৫ ফেব্রুয়ারি সকাল থেকে মসজিদ সংক্রান্ত বিরোধ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়।
এ ঘটনায় ওহাব আলী নামের এক ব্যক্তি গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে দ্রুত হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ভুক্তভোগী ওহাব আলীর বক্তব্য অনুযায়ী, তিনি পূর্বে ওই মসজিদের জন্য জমি দান করেছিলেন। তবে কোনো এক কারণে তিনি পরবর্তীতে ওই মসজিদ থেকে সরে যান এবং সেখানে নামাজ আদায় বন্ধ করে দেন। পরে স্থানীয় কয়েকজন আলাদা করে নতুন একটি মসজিদ নির্মাণ করেন।
এরপর ওই মসজিদে জমির ভাগ চাওয়ার বিষয়টি নিয়ে প্রায় ১-২ বছর ধরে বিরোধ চলছিল বলে তিনি দাবি করেন।
তিনি আরও অভিযোগ করেন, সংঘর্ষের সময় তার বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করা হয় এবং ঘরের টিনে আঘাত করে ফুটা করে দেওয়া হয়। এতে তার পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন।
এলাকাবাসীর দাবি, মসজিদ সংক্রান্ত এ বিরোধ ২০২১ সাল থেকে চলে আসছে। একাধিকবার সমাধানের উদ্যোগ নেওয়া হলেও স্থায়ী সমাধান হয়নি।
স্থানীয়রা দ্রুত সুষ্ঠু তদন্ত, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী’র উপজেলা প্রশাসন ম্যানেজ করে দিনের আলোতে প্রকাশ্যে চলছে অবৈধ পুকুর খনন 

বনানী বাংলা সাহিত্য পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন

রাজশাহী জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন

রাজশাহীতে দুই শীর্ষ চাঁদাবাজ সাংবাদিকের ব্লাক মেইল

হারিয়ে যাওয়া ২৪টি মোবাইল ফোন ফিরিয়ে দিলেন রাজশাহীর পুলিশ সুপার

কেশরহাটে অনুমোদনহীন সমিতির উচ্চ সুদে সর্বশান্ত অনেক পরিবার

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬ ও মাদকদ্রব্য উদ্ধার

৫০ গ্রাম গাঁজা সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

জ্বালানি সংকট এড়াতে ৮ মার্চ থেকে রেশনিং পদ্ধতিতে তেল বিক্রি

খানসামায় জুয়া খেলার অপরাধে আটক ৪

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial